আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

টিভির পর এবার বড়পর্দায় আসছে ‘নাগিন’!

Anisur Rahman18-08-2026 11:40:32 PMদেখেছেন 57 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
টিভির পর এবার বড়পর্দায় আসছে ‘নাগিন’!

২৪ঘণ্টা অনলাইন : একসময় ভারতীয় হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ছিল ‘নাগিন’। অতিপ্রাকৃত গল্প, প্রেম, প্রতিশোধ ও পারিবারিক নাটকের মিশেলে তৈরি এই ধারাবাহিক দর্শকদের মধ্যে তৈরি করেছিল আলাদা আগ্রহ। এবার টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ‘নাগিন’কে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন প্রযোজক একতা কাপুর।

নাগ পঞ্চমীর দিন সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন একতা। সেখানে ‘নাগিন’-এর বিভিন্ন সিজনে অভিনয় করা অভিনেত্রীদের দেখা যায়। ভিডিওর মাধ্যমে গত ১১ বছরের যাত্রার নানা মুহূর্ত তুলে ধরার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটির নতুন অধ্যায়েরও ইঙ্গিত দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে একতা লেখেন, ‘খুব শীঘ্রই নতুন কিছু আসতে চলেছে।’

তবে ভিডিওটির সবচেয়ে বড় চমক ছিল এর বার্তায়। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, ১১ বছর ছোট পর্দায় রাজত্ব করার পর বালাজি টেলিফিল্মসের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি এবার টেলিভিশনের গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে আসতে চলেছে।

সবচেয়ে জোরালো জল্পনা তৈরি হয়েছে, এবার কি ‘নাগিন’কে বড় পর্দায় দেখা যাবে? যদিও নতুন প্রজেক্টটি সিনেমা নাকি অন্য কোনো মাধ্যমে তৈরি হবে, কবে মুক্তি পাবে কিংবা কারা অভিনয় করবেন এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বড় পর্দায় ‘নাগিন’কে আনার পরিকল্পনা রয়েছে বলেই আপাতত ইঙ্গিত মিলছে।

২০১৫ সালে শুরু ‘নাগিন’-এর যাত্রা
২০১৫ সালে প্রথমবার টেলিভিশনের পর্দায় আসে ‘নাগিন’। প্রথম সিজনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মৌনি রায়। তাঁর বিপরীতে ছিলেন অর্জুন বিজলানি। শুরু থেকেই পৌরাণিক উপাদান, ফ্যান্টাসি, প্রেম, প্রতিশোধ ও পারিবারিক টানাপোড়েনের গল্প দর্শকদের আকৃষ্ট করে।

দ্বিতীয় সিজনেও মৌনি রায়কে দেখা যায়। তৃতীয় সিজনে মুখ্য চরিত্রে আসেন সুরভি জ্যোতি। চতুর্থ সিজনে ‘নাগিন’ চরিত্রে অভিনয় করেন নিয়া শর্মা। তবে কোভিড-১৯ মহামারির সময় সেই সিজনের সম্প্রচার মাঝপথে থেমে যায়।

পঞ্চম সিজনে মুখ্য চরিত্রের দায়িত্ব নেন সুরভি চন্দনা। ষষ্ঠ সিজনে একতা কপূর তেজস্বী প্রকাশকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে আসেন। সপ্তম সিজনে আবারও আসে পরিবর্তন। প্রিয়াঙ্কা চাহর চৌধুরী, ঈশা সিংহ, নামিক পল, কানিকা মান্ন-সহ একাধিক অভিনেতাকে দেখা যায় এই সিজনে।২০২৫ সালে শুরু হওয়া ‘নাগিন’-এর সপ্তম সিজনের সম্প্রচার শেষ হয় ২০২৬ সালের ১৪ জুন। দীর্ঘ ১১ বছরের টেলিভিশন যাত্রার পর এবার নতুন অধ্যায়ে পা রাখার অপেক্ষায় ‘নাগিন’।
 

টিভির পর এবার বড়পর্দায় আসছে ‘নাগিন’! | ২৪ঘণ্টা