আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইমরানের শারীরিক অবস্থা সংকটজনক

Tania Jaha18-08-2026 05:00:09 PMদেখেছেন 57 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইমরানের শারীরিক অবস্থা সংকটজনক

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি। তার দাবি, ইমরানের স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলভি জানান, ইমরান খানের মেডিকেল রিপোর্ট নিয়ে তিনি একাধিক বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছেন। দুশ্চিন্তা, মানসিক চাপ, বুক ধড়ফড় এবং উচ্চ রক্তচাপের বিষয়গুলো তাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে বলে উল্লেখ করেন তিনি।

আলভির ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের কারাবাস ও একাকী জীবন ইমরানের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি জানান, ইমরানের বিশ্রামকালীন হৃদস্পন্দন বেড়ে প্রতি মিনিটে ৫৪ বিটে পৌঁছেছে এবং ইমরান নিজেও বুক ধড়ফড় করার কথা জানিয়েছেন।

সাবেক এই প্রেসিডেন্ট ইমরানের জন্য অবিলম্বে ২৪ ঘণ্টার হোল্টার মনিটরিং এবং নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি স্ট্রেস টেস্ট, ইকোকার্ডিওগ্রাম, কার্ডিয়াক এমআরআই ও অন্যান্য প্রয়োজনীয় হৃদ্‌যন্ত্রের পরীক্ষা করার কথাও বলেছেন তিনি।

ইমরানকে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়ে আলভি বলেন, স্বাধীন চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা করা প্রয়োজন। দীর্ঘদিনের একাকী জীবন তার স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইমরানের দুই ছেলে সুলেমান খান ও কাসিম খানও বাবার সঙ্গে পরিবার, আইনজীবী ও চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, গত সাত মাস ধরে তারা ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। পরবর্তীতে একাধিক মামলায় দণ্ডিত হয়ে ২০২৩ সাল থেকে কারাবন্দী রয়েছেন।

ইমরান খান ও তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শুরু থেকেই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। তাদের অভিযোগ, ইমরান খানকে রাজনীতি থেকে দূরে রাখা এবং ভবিষ্যতে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়া ঠেকাতেই তার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

ইমরানের শারীরিক অবস্থা সংকটজনক | ২৪ঘণ্টা