আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার

admin18-08-2024 08:41:44 PMদেখেছেন 418 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কক্সবাজারে হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার

প্রভাত রিপোর্ট : কক্সবাজারের ঝাউতলা এলাকার আলহেরা হোটেল থেকে সেলিম উল্লাহ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ আগস্ট) বিকেলে হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রকিবুজ্জামান।

হোটেল সূত্রে জানা গেছে- ওই ব্যক্তি শনিবার বিকেল ৩টায় হোটেলের ৩২৫ নম্বর রুম বুকিং নেয়। এসময় তার সাথে এক মহিলা ছিলো। এরপরে আজ রবিবার বিকেলে হোটেল কর্মচারীরা রুম পরিষ্কার করতে গিয়ে তার নিথর দেহ দেখতে পান।

হোটেল ম্যানেজারের রুম বুকিংয়ের তথ্যানুসারে, লাশটি মোহাম্মদ সেলিম উল্লাহ নামক এক ব্যক্তির। মোহাম্মদ সেলিম ঈদগাও সাতঘরিয়া পাড়ার ৪নং ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর ছেলে বলে জানা যায়। তার সাথে থাকা ওই মহিলার নাম রহিমা আকতার উল্লেখ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পরিবারের লোকজন বলছে তার দেহে ইনজেকশন পুশ আপের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, হোটেলের সিসিটিভি ফুটেজ এবং রুমের অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেও বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার | ২৪ঘণ্টা