আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

Tania Jaha17-08-2026 03:28:40 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

২৪ঘণ্টা অনলাইন : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকা একটি নৌকার ৯ বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিসরের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ২৯ বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন।

১৬ আগস্ট স্থানীয় সময় বাংলাদেশ দূতাবাস কায়রো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, মানবপাচারকারীদের সহায়তায় লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হওয়া একটি রাবারের নৌকা দিক হারিয়ে মিসরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায়। নৌকাটিতে বাংলাদেশি ও সুদানি নাগরিকসহ মোট ৪২ জন ছিলেন। পরে স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে গুরুতর অসুস্থ ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মোট ২৯ জন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন বাংলাদেশি আব্দুল করিম দূতাবাসকে জানান, গত ৩ আগস্ট ৩৮ বাংলাদেশি ও চার সুদানি নাগরিক তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেন। নৌকাটিতে স্পিডবোটের ইঞ্জিন থাকলেও কোনো কার্যকর নেভিগেশন ব্যবস্থা ছিল না। পরে জ্বালানি শেষ হয়ে গেলে নৌকাটি দিক হারিয়ে প্রায় ১০ দিন ভূমধ্যসাগরে ভাসতে থাকে।

দীর্ঘ সময় সমুদ্রে আটকে থাকায় তীব্র গরম, প্রচণ্ড রোদ, খাবার ও পানির সংকটে ৯ বাংলাদেশি ও এক সুদানি নাগরিক অসুস্থ হয়ে মারা যান। পরে মৃতদেহে পচন ধরায় জীবিত যাত্রীরা সেগুলো সমুদ্রে ভাসিয়ে দিতে বাধ্য হন বলে জানান আব্দুল করিম।

ঘটনার পর থেকে বাংলাদেশ দূতাবাস মিসরের স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কনস্যুলার সহায়তার উদ্যোগও নেওয়া হয়েছে।

চিকিৎসাধীনরা সুস্থ হয়ে উঠলে মিসরের আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে তাদের দ্রুত বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে দূতাবাস।