আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

বন্দরে কনটেইনার জট নিরসনে খোলা কাস্টম হাউস

admin17-08-2024 11:07:13 PMদেখেছেন 452 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বন্দরে কনটেইনার জট নিরসনে খোলা কাস্টম হাউস

প্রভাত রিপার্ট দেশকণ্ঠ পথরেখা অনলাইন : ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে জুলাইয়ে অস্থিতিশীলতা ও ইন্টারনেট বন্ধ থাকায় অচল ছিল চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু এ সময় কনটেইনার উঠা-নামা পুরোদমে বন্ধ  থাকায় জট সৃষ্টি হয় চট্টগ্রাম বন্দরে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে পরিবহন সংকটে এ জট ক্রমশ বেড়ে ৮৫ শতাংশেরও বেশিতে রূপ নেয়। যা বর্তমানে মোট ধারণক্ষমতার ৭৫ দশমিক ৭ শতাংশ। এ অবস্থায় জট নিরসনে সাপ্তাহিক বন্ধের দিন ১৭ আগস্ট পুরোদমে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

শুক্রবার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার ইমাম গাজ্জালী। তিনি বলেন, ‘কাস্টমসের সব কাজ অনেকটা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের উপর নির্ভরশীল। জুলাইয়ের শেষ সপ্তাহে টানা পাঁচদিন পর ব্রডব্যান্ডসহ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘœ ঘটে। প্রথমদিনে কিছু বিল অব এন্ট্রি থাকা চালানের কাজ ম্যানুয়ালি করলেও পরবর্তীতে কাজ বন্ধ রাখতে হয়েছে। ওই সময় বিল অব এন্টি ও বিল অব এক্সপোর্টের কাজ করা সম্ভব হয়নি। সেকারণে চট্টগ্রাম বন্দরে পাশাপাশি বিভিন্ন বেসরকারি ডিপোতে কনটেইনার জমে যায়। এ অবস্থায় ওয়ার্কিং ডে (কর্মদিবস) না বাড়িয়ে কোনো সমাধান দেখা যাচ্ছে না। তাই চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার মহোদয় শনিবার (১৭ আগস্ট) পুরোদমে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।’

কাস্টম হাউস খোলা থাকলেও শনিবার ব্যাংক বন্ধ থাকায় কাস্টমসের কাজ বাধাগ্রস্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যাংকতো অন্য দপ্তর। আমরা তো তাদের খোলা রাখা বা বন্ধ রাখার ব্যাপারে কিছু বলতে পারি না। তবে এটি ঠিক যে তারা বন্ধ থাকায় আমাদের শুল্কায়ন সংক্রান্ত বিভিন্ন কাজ করা সম্ভব হবে না। এমনিতে পোর্টের জেটি বা ডিপোতে আমাদের কাজ তো ২৪/৭ (সার্বক্ষণিকভাবে) চালু থাকে। আমরাও একইভাবে হাউস খোলা রাখবো। এসময় পেন্ডিং (জমে থাকা) কাজগুলো এগিয়ে আনাসহ ডকুমেন্টেশনের কাজ এগিয়ে রাখবো।’

সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরে কনটেইনার ধারণ ক্ষমতা রয়েছে ৫৩ হাজার ৫১৮টি। এরমধ্যে সর্বশেষ তথ্যে ৪০ হাজার ৫২৮টি কনটেইনার জমে আছে। যা মঙ্গলবার (১৩ আগস্ট) বন্দরে ৪৩ হাজার ৫৭৮টি কনটেইনার জমে আছে বন্দরের ইয়ার্ডে। সোমবার (১২ আগস্ট) কনটেইনারের পরিমাণ ছিলো ৪৩ হাজার ৯৪১টি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) কনটেইনার হ্যান্ডেল ৭ হাজার ৯৩০টি। আর কনটেইনার ডেলিভারি করে ৪ হাজার ৮০৭টি। 


এ নিয়ে চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তার অভাবে কাজের গতি কিছুটা কমেছে। কাস্টম হাউস (চট্টগ্রাম) খোলা রাখলে আমাদের ডেলিভারি সংক্রান্ত কাজে অনেকটুকু গতি বাড়বে। ব্যাংকিংয়ের কাজ না হলেও কনটেইনার জট নিরসনে এ সময় হাউস খোলা রাখাটা যথেষ্ট আন্তরিক সিদ্ধান্ত। একইভাবে বন্দর রিলেটেড ব্যাংকগুলো খোলা রাখা গেলেও ভালো হতো। তবে আমরা চাইলেও অন্য দপ্তরকে খোলা রাখার ব্যাপারে কথা বলতে পারি না। এছাড়া বন্দর দিনদিন কনটেইনার জট কমিয়ে আনছে। নিরাপত্তা ব্যবস্থা ঠিক হলে আশা করি খুব অল্প সময়ে কন্টেইনার জটের বিষয়টি থাকবে না।’
প্রভাত//আসো