আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

অর্ধেক আফগান নারীই ঘরবন্দি

Tania Jaha13-08-2026 10:47:23 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অর্ধেক আফগান নারীই ঘরবন্দি

২৪ঘণ্টা অনলাইন : তালেবান সরকারের কঠোর বিধিনিষেধের কারণে আফগান নারীদের স্বাধীন চলাচল ও সামাজিক জীবনে অংশগ্রহণ ব্যাপকভাবে কমে গেছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় অর্ধেক নারী মাসে মাত্র এক বা দুবার ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পান।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পাঁচ বছর পূর্তি উপলক্ষে বুধবার প্রতিবেদনটি প্রকাশ করে ইউএন উইমেন। সংস্থাটির দাবি, ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে নারীদের মৌলিক অধিকার ক্রমাগত সীমিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তান বর্তমানে বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের মাধ্যমিক শিক্ষা এবং নারীদের উচ্চশিক্ষায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। ইউনেস্কোর হিসাবে, তালেবান ক্ষমতায় ফেরার পর প্রায় ২৪ লাখ আফগান কিশোরী মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

ইউএন উইমেন জানায়, গত পাঁচ বছরে নারী ও মেয়েদের লক্ষ্য করে ১০০টিরও বেশি নীতি ও আদেশ জারি করেছে তালেবান কর্তৃপক্ষ। এসব বিধিনিষেধের ফলে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা ও সামাজিক অংশগ্রহণ ব্যাপকভাবে সংকুচিত হয়েছে।

সংস্থাটির জরিপে অর্ধেকের বেশি নারী জানিয়েছেন, তারা মাসে দুবার বা তারও কম সময় ঘরের বাইরে যান। প্রায় ৭৫ শতাংশ নারী বলেছেন, পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়া বাইরে গেলে তারা চরম নিরাপত্তাহীনতা অনুভব করেন।

এই পরিস্থিতি নারীদের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। জরিপে অংশ নেওয়া ১০ জনের মধ্যে প্রায় সাতজন নারী তাদের মানসিক অবস্থাকে খারাপ বা খুব খারাপ বলে জানিয়েছেন।

তবে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। সদাচার প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ-উল-ইসলাম খাইবার বলেছেন, নারীরা বাইরে বের হতে অনিরাপদ বোধ করছেন—এমন দাবি সঠিক নয়। তার দাবি, দেশের সব নারী তাদের প্রাপ্য অধিকার ভোগ করছেন এবং নারী অধিকার পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে।

অর্থনৈতিক ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ অত্যন্ত কম। ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে কর্মক্ষম পুরুষদের ৮৪ শতাংশ কর্মরত থাকলেও নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ৭ শতাংশ।

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে ২ হাজার ১৯০ জন এবং ২০২৬ সালের এপ্রিল-মে মাসে ২ হাজার ৮১১ জন নারীর টেলিফোন সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংস্থাটি বলছে, সাম্প্রতিক কিছু আইনি পরিবর্তন নারীদের অধিকার ও সুরক্ষাকে আরও দুর্বল করেছে।