আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মাধুরী দীক্ষিত এবার সঞ্চালক

Anisur Rahman11-08-2026 11:58:11 PMদেখেছেন 72 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাধুরী দীক্ষিত এবার সঞ্চালক

২৪ঘণ্টা  অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দীর্ঘদিন ধরেই দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। মূল সংস্করণে সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চনকেই দেখতে অভ্যস্ত দর্শক এরই মধ্যে অমিতাভকে নিয়ে অনুষ্ঠানের নতুন মৌসুমের প্রচার-ঝলকও প্রকাশ্যে এসেছে। 
তবে বিষয়টি মূল সংস্করণকে ঘিরে নয়। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণে সঞ্চালিকা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মাধুরী। এর আগে এই সংস্করণের সঞ্চালকের আসনে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঁজুলকে।

তবে মাধুরীর হাত ধরে এই প্রথম মারাঠি সংস্করণে কোনো নারী সঞ্চালককে দেখা যাবে। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দায়িত্বের কথা জানিয়েছেন মাধুরী। তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে জীবনের বিশেষ একটি অধ্যায়ে পা রাখছেন তিনি। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার সঙ্গে যুক্ত এই শোয়ের অংশ হতে পেরে উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন অভিনেত্রী।

নতুন দায়িত্বে নতুন উদ্যম নিয়ে দর্শকের সামনে আসার অপেক্ষায় রয়েছেন তিনি।
মাধুরীর নতুন এই ইনিংস নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। 

এর আগে একাধিক রিয়ালিটি শোর বিচারকের দায়িত্ব পালন করেছেন মাধুরী। তবে কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম দেখা যাবে তাকে। মারাঠি সংস্করণে মাধুরীই প্রথম নারী সঞ্চালক হলেও ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আঞ্চলিক সংস্করণে তিনিই প্রথম নারী নন। এর আগে তামিল সংস্করণে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার। মাধুরীকে সর্বশেষ দেখা গেছে ‘মা বেহেন’ সিনেমায়। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর সিনেমাটি দর্শকের প্রশংসা কুড়িয়েছে।