আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মামলা তদন্তাধীন, তবু বেবিচকের ২ কর্মকর্তাকে দুদকের ‘ক্লিন সার্টিফিকেট’

Anisur Rahman11-08-2026 11:02:14 PMদেখেছেন 81 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মামলা তদন্তাধীন, তবু বেবিচকের ২ কর্মকর্তাকে দুদকের ‘ক্লিন সার্টিফিকেট’

২৪ঘণ্টা  অনলাইন : দুর্নীতির মামলা তদন্তাধীন থাকার পরও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই কর্মকর্তাকে ‘ক্লিন সার্টিফিকেট’ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক চিঠিতে বলা হয়েছে, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো মামলা তদন্তাধীন বা বিচারাধীন নেই। অথচ দুদকের নথি অনুযায়ী, তাদের বিরুদ্ধে করা দুটি মামলা এখনো তদন্তাধীন।

দুদকের ওই চিঠির ভিত্তিতে দুই কর্মকর্তার একজন পদোন্নতিও পেয়েছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে দুদকের ভেতরেই। দুদক সচিব সাইদুর রহমান খান বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুলক্রমে নাকি সচেতনভাবে এমনটি করা হয়েছে, তা নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্রে জানা গেছে, বেবিচকের সিভিল সার্কেল প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হাসিব ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী প্রকৌশলী মইদুর রহমান মো. মওদুদের বিরুদ্ধে কোনো মামলা তদন্তাধীন বা বিচারাধীন নেই- এমন তথ্য উল্লেখ করে চলতি বছরের ১১ মার্চ দুদক থেকে একটি চিঠি দেওয়া হয়। দুদক পরিচালক মোহাম্মাদ নাজমুল হাসান ওই চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয়ের সিএ-১ শাখার উপসচিবের কাছে পাঠানো হয়। চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, দুদক চেয়ারম্যানের একান্ত সচিব, কমিশনার (তদন্ত ও অনুসন্ধান)-এর একান্ত সচিব এবং দুদক সচিবের একান্ত সচিবের কাছেও পাঠানো হয়।

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, দুর্নীতির মামলা থাকায় ওই দুই কর্মকর্তার পদোন্নতি আটকে ছিল। পরে দুদক থেকে তাদের বিরুদ্ধে কোনো মামলা তদন্তাধীন বা বিচারাধীন নেই- এমন প্রত্যয়ন নেওয়া হয়। এরপর মোহাম্মদ আমিনুল হাসিব নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পান।তবে দুদকের নথি বলছে, আমিনুল হাসিব ও মইদুর রহমান মো. মওদুদের বিরুদ্ধে করা দুটি মামলা এখনো তদন্তাধীন।

আমিনুল হাসিবের বিরুদ্ধে মামলা
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, রানওয়ে ও নতুন টার্মিনাল নির্মাণকাজে অনিয়মের অভিযোগে আমিনুল হাসিবসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ২৭ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রচলিত ক্রয়প্রক্রিয়া লঙ্ঘন করেছেন। প্রকল্পের ব্যয় বাড়িয়ে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার মাধ্যমে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগও আনা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান এ্যারোনেস ইন্টারন্যাশনালের মাধ্যমে কাজ করিয়ে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মামলায়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

মওদুদের বিরুদ্ধেও মামলা
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী মইদুর রহমান মো. মওদুদসহ ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক।

মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে প্রচলিত ক্রয়প্রক্রিয়া লঙ্ঘন এবং প্রকল্পের ব্যয় বাড়ানো হয়। পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ দেওয়া এবং স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করার অভিযোগও রয়েছে।

এ ছাড়া বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান এ্যারোনেস ইন্টারন্যাশনালের মাধ্যমে কাজ করিয়ে সরকারের প্রায় ২১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এই মামলাটিও তদন্তাধীন।মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০, ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

‘খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে’
মঙ্গলবার অফিস সময় শেষে দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। এটি খতিয়ে দেখা হচ্ছে। দুদক সচিব বলেন, ‘এটি ভুলক্রমে হয়েছে নাকি সচেতনভাবে করা হয়েছে- তা নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা তদন্তাধীন থাকার বিষয়টি বেবিচক কর্তৃপক্ষকেও জানানো হবে।দুদকের একাধিক নথিতে যখন দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা তদন্তাধীন থাকার তথ্য রয়েছে, তখন তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই- এমন প্রত্যয়ন কীভাবে দেওয়া হলো, সেটিই এখন খতিয়ে দেখছে দুদক।