আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

নিয়োগে অনিয়মের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ৪ সরকারি দপ্তরে তালা!

shamim10-08-2026 07:12:17 PMদেখেছেন 61 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নিয়োগে অনিয়মের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ৪ সরকারি দপ্তরে তালা!

২৪ঘন্টা অনলাইন : “নিয়োগে ঘুষ লেনদেন আর স্বজনপ্রীতির ভয়াবহ অভিযোগ! ক্ষোভে ফেটে পড়ে একযোগে ৪ সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ জনতা!”

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে চরম অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে উপজেলা পরিষদ।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিএনপির নেতাকর্মী, ছাত্রদল ও বঞ্চনার শিকার আবেদনকারীরা একযোগে বিশাল বিক্ষোভ সমাবেশ শুরু করেন।

একপর্যায়ে তারা ইউএনও কার্যালয়, সমাজসেবা কার্যালয়, শিক্ষা অফিস এবং এলজিইডি অফিসে তালা ঝুলিয়ে দেন। থমকে যায় পুরো উপজেলার সব সরকারি কার্যক্রম!

বিক্ষোভকারীদের দাবি—স্বচ্ছতা হারিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে স্বজনপ্রীতি করা হয়েছে। তারা দ্রুত এই বিতর্কিত নিয়োগ বাতিলসহ ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি করেছেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে পুরো উপজেলা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে ইউএনও প্রিয়াংকা দাস জানিয়েছেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে। তবে অফিস তালাবদ্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ।