আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিচ্ছেদের পরও নীরব অর্জুন

Tania Jaha10-08-2026 01:23:58 AMদেখেছেন 97 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিচ্ছেদের পরও নীরব অর্জুন

২৪ঘণ্টা অনলাইন : মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর বলিউড অভিনেতা অর্জুন কাপুরের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা থামেনি। তবে ব্যক্তিগত কষ্ট, একাকিত্ব কিংবা জীবনের নানা টানাপোড়েন নিয়ে এখনও প্রকাশ্যে খুব বেশি কথা বলতে দেখা যায় না তাকে।

সম্প্রতি অর্জুন কাপুরের একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। এরপর তার ব্যক্তিত্ব ও ব্যক্তিগত জীবন নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

অনেকের চোখে অর্জুনকে গম্ভীর, অহংকারী কিংবা অন্যদের প্রতি উদাসীন মনে হয়। তবে অভিনেতার দাবি, তার চেহারার অভিব্যক্তি ও শান্ত স্বভাবের কারণেই এমন ধারণা তৈরি হয়। তিনি নিজেকে অহংকারী মনে করেন না এবং অন্যদের যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করেন বলেও জানান।

নিজের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে অর্জুন জানান, মন খারাপ থাকলে সাধারণত কারও সঙ্গে যোগাযোগ করে নিজের সমস্যার কথা বলতে পছন্দ করেন না। এমনকি বন্ধুদের কাছ থেকেও প্রায়ই অভিযোগ শুনতে হয়, তিনি তার সুখ-দুঃখ তাদের সঙ্গে ভাগ করে নেন না।

তবে বিষয়টিকে আত্মকেন্দ্রিকতা হিসেবে দেখতে নারাজ অর্জুন। তার ভাষ্য, তিনি অন্তর্মুখী নন; বরং ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে পছন্দ করেন। নিজের সমস্যার কথা বলে অন্য কারও ওপর মানসিক চাপ তৈরি করতে চান না তিনি।

অর্জুন আরও জানান, তার শান্ত স্বভাবকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেন। এমনকি কেউ কেউ তার মানসিক অবস্থা নিয়েও নানা মন্তব্য করেন। তবে এসব নিয়ে খুব একটা বিচলিত নন এই অভিনেতা।

ব্যক্তিগত জীবনের নানা ওঠানামার মধ্যেও নিজের অনুভূতি প্রকাশের বদলে নীরবে সামলে নেওয়াই অর্জুনের পছন্দ—পুরোনো সাক্ষাৎকারে তার বক্তব্যে এমনটাই উঠে এসেছে।

বিচ্ছেদের পরও নীরব অর্জুন | ২৪ঘণ্টা