আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

‘সব প্রতিষ্ঠানেই হস্তক্ষেপ করছে সরকার’

Tania Jaha10-08-2026 12:42:58 AMদেখেছেন 56 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘সব প্রতিষ্ঠানেই হস্তক্ষেপ করছে সরকার’

২৪ঘণ্টা অনলাইন : দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ ও দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

৯ আগস্ট রাজধানীর শাহবাগে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টর’স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার আগে মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতার পরিবর্তে দলীয় পরিচয় বিবেচনা করে লোক নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদীদের পতন হলেও ফ্যাসিবাদী মানসিকতার অবসান হয়নি। দেশের মানুষ নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ দেখতে চায় না। ক্ষমতার দম্ভ যে কোনো সময় বড় পরিবর্তন ডেকে আনতে পারে—অতীতের ঘটনাই তার প্রমাণ।

তিনি বলেন, যারা নিপীড়িত ছিলেন তারা ক্ষমতায় গিয়ে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হতে পারে। অতীত থেকে শিক্ষা না নিয়ে একই ধরনের পথে হাঁটা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকার ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে, বিরোধী দলের আন্দোলনও তত কঠোর হবে বলে জানান তিনি।

ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, প্রতিবেশী দেশটি নিজেদের বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু হিসেবে দাবি করলেও বাংলাদেশের ‘খুনির’ আশ্রয় দিয়েছে এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূতভাবে তাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় দায়িত্ব পালন করা অনেক চিকিৎসককে সরকার বিভিন্ন স্থানে বদলি করছে।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই গণ-অভ্যুত্থানকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ক্ষমতায় এলেও এখন জুলাইয়ের চেতনার সঙ্গে দ্বিচারিতা করছে।