আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১ সেপ্টেম্বর

admin17-08-2024 08:33:17 PMদেখেছেন 433 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১ সেপ্টেম্বর

প্রভাত রিপোর্ট : গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এর আগে তৃতীয় পর্যায়ের মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ১৯ ও ২০ আগস্ট সশরীরে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। গতকাল শনিবার প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৬ আগস্ট অনলাইন প্ল্যাটফর্ম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে সর্বসম্মতিক্রমে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী শহিদ হয়েছেন, তাদের রুহের মাহফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এখনও পর্যন্ত যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের আশু সুস্থতা কামনা করা হয়।
গত ১৪ আগস্ট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘœ রাখার স্বার্থে গুচ্ছ ভর্তি পরীক্ষার অবশিষ্ট কার্যক্রম অতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। এরই পরিপ্রেক্ষিতে জিএসটির সমন্বিত ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, তৃতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১৯ সোমবার দুপুর ১২টা থেকে ২০ আগস্ট মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জিএসটির ওয়েবসাইটে তাদের স্ব স্ব আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে অনলাইনে ৫০০০ টাকা পরিশোধ করে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। 


 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১ সেপ্টেম্বর | ২৪ঘণ্টা