আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

হরমুজে আমিরাতের জাহাজে হামলা

Tania Jaha08-08-2026 07:25:14 PMদেখেছেন 53 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হরমুজে আমিরাতের জাহাজে হামলা

২৪ ঘণ্টা অনলাইন : সংঘাতপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি)-এর একটি জাহাজে মিসাইল হামলার ঘটনা ঘটেছে।

৮ আগস্ট সকালে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাহাজটি হামলার শিকার হয়। তবে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জাহাজে থাকা নাবিকদের কেউ হতাহত হননি বলে জানিয়েছে আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ডব্লিউএএম।

এর এক দিন আগে এডিএনওসি জানিয়েছিল, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তাদের তেল রপ্তানি কমে গেছে। এর মধ্যেই কোম্পানিটির একটি জাহাজে হামলার ঘটনা ঘটল।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে প্রস্তাবিত চুক্তির বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

এর আগে বৃহস্পতিবার বাঘাই জানিয়েছিলেন, ওমানের সঙ্গে কোনো চুক্তি হলেও হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা পাওয়া যাবে না। তার দাবি, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকায় নৌপথটির নিরাপত্তা পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ।

তবে ইরানের এ বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ওমানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালিতে নৌচলাচল প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে তেহরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়।

হরমুজে নৌচলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা দিয়েছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি ‘খুব শিগগির’ খুলে দেওয়া না হলে ইরানকে ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত’ হতে হবে।

এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ হরমুজ প্রণালিতে নৌচলাচল পুনরায় চালুর বিষয়ে আলোচনা এগিয়েছে। তবে ইরান বরাবরই বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না এবং এ ধরনের কোনো পরিকল্পনাও নেই।