জাতীয়
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান
Tania Jaha08-08-2026 12:22:19 PMদেখেছেন 46 বার
শেয়ার করুন

২৪ ঘণ্টা অনলাইন : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ড্যাবের প্রতিষ্ঠা, চিকিৎসকদের বিভিন্ন দাবি ও দেশের স্বাস্থ্যসেবার নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
