আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

স্ত্রীর মামলা প্রত্যাহারে স্বস্তিতে বিজয়

Tania Jaha08-08-2026 01:38:30 AMদেখেছেন 57 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্ত্রীর মামলা প্রত্যাহারে স্বস্তিতে বিজয়

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছেন তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম। ৭ আগস্ট ভার্চ্যুয়ালি আদালতে হাজির হয়ে তিনি মামলা প্রত্যাহারের আবেদন জানান। আদালত আবেদন গ্রহণ করে মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সঙ্গীতা চেঙ্গালপট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আবেদনে তিনি দাম্পত্য জীবনের ‘অমীমাংসিত মতপার্থক্য’-এর কথা উল্লেখ করেন। পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত দাম্পত্য বাসভবনে থাকার অনুমতিও চেয়েছিলেন।

মামলার শুনানি কয়েক দফা পিছিয়ে যায়। গত ১৫ জুন সঙ্গীতা আদালতকে জানান, তিনি মামলা প্রত্যাহার করতে চান। এরপর বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য ৭ আগস্ট নির্ধারণ করা হয়। শুক্রবার তার আনুষ্ঠানিক আবেদন গ্রহণের মাধ্যমে আদালত মামলাটি বন্ধ করে দেয়।

বিজয় ও সঙ্গীতার বিয়ে হয় ১৯৯৯ সালের ২৫ আগস্ট। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০২৩ সাল থেকে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হলেও এ বিষয়ে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এদিকে, সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। পরে কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে ও আইইউএমএলের সমর্থনে সরকার গঠন করে দলটি। মামলার অবসানের মধ্য দিয়ে বিজয়ের ব্যক্তিগত জীবন ঘিরে দীর্ঘদিনের আইনি অনিশ্চয়তারও অবসান ঘটল।