আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

রাষ্ট্রীয় অনুষ্ঠানের বিশৃঙ্খলায় ব্যথিত রাষ্ট্রপতি

Tania Jaha05-08-2026 06:04:30 PMদেখেছেন 82 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাষ্ট্রীয় অনুষ্ঠানের বিশৃঙ্খলায় ব্যথিত রাষ্ট্রপতি

২৪ঘণ্টা অনলাইন : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা ও ওয়াকআউটের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশি অতিথিদের উপস্থিতিতে এমন পরিস্থিতি দেশের ভাবমূর্তির জন্য সুখকর নয়।

৫ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, অনুষ্ঠানের শুরুতে জাতীয় ঐক্যের একটি ইতিবাচক বার্তা পাওয়া গেলেও পরে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে কিছু ত্রুটি নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে শহীদ আবু সাঈদের ছবি না থাকায় উপস্থিতদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী দুঃখ প্রকাশ করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

তিনি বলেন, “বিদেশি অতিথিদের সামনে এমন ঘটনার কারণে আমি ব্যথিত হয়েছি। কয়েকজন অতিথি অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গেছেন, যা আমাদের জন্য বিব্রতকর। রাষ্ট্রীয় অনুষ্ঠানে সংসদের মতো ওয়াকআউট বা বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়।”

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মতভেদ থাকতেই পারে, তবে তা শৃঙ্খলাপূর্ণভাবে তুলে ধরা উচিত। রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।

সরকারের অবস্থান তুলে ধরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ রয়েছে, তবে বিশৃঙ্খলা সমাধানের পথ হতে পারে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে। শহীদদের সম্মান রক্ষা এবং আহতদের উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রীয় অনুষ্ঠানের বিশৃঙ্খলায় ব্যথিত রাষ্ট্রপতি | ২৪ঘণ্টা