আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ঘরমুখী ঢলে গাজীপুরে দুর্ভোগ

Tania Jaha05-08-2026 12:05:48 PMদেখেছেন 56 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঘরমুখী ঢলে গাজীপুরে দুর্ভোগ

২৪ঘণ্টা  অনলাইন : টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে শিল্পনগরী গাজীপুর থেকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছেন হাজারো কর্মজীবী মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী যাত্রীরা।

৫ আগস্ট সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়, চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় সরকারি ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে টানা তিন দিনের অবকাশ পাওয়ায় শ্রমিক-কর্মচারীরা পরিবার নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন।

শিল্প পুলিশ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় একযোগে বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল ছাড়ছেন। ফলে উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা এলাকায় সকাল থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় ধীরগতির যান চলাচল ও যানজটের সৃষ্টি হয়।

যাত্রীদের অভিযোগ, বাড়তি চাহিদার সুযোগ নিয়ে অনেক পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছে। কোথাও কোথাও কৃত্রিম টিকিট সংকট তৈরি করে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকশ টাকা বেশি নেওয়া হচ্ছে। এতে পরিবার নিয়ে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

ঘরমুখী যাত্রী জেরিন আক্তার বলেন, তিন দিনের ছুটি পেয়েই পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছি। কিন্তু বাস কাউন্টারে গিয়ে টিকিট পাওয়া যাচ্ছে না। আবার যে বাসে আসন মিলছে, সেখানে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করা হচ্ছে।

আরেক যাত্রী বলেন, ছুটির সময় এলেই উত্তরাঞ্চলগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় যেন নিয়মে পরিণত হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অভিযোগের বিষয়ে চন্দ্রার একটি পরিবহন কাউন্টারের দায়িত্বশীল ব্যক্তি ইলিয়াস হোসেন বলেন, যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় চাপ তৈরি হয়েছে। কিছু বাস নির্ধারিত ব্যবস্থাপনার বাইরে যাত্রী তুলছে, যার কারণে ভাড়া নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে।

এদিকে হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানান গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর হোসেন।

ঘরমুখী ঢলে গাজীপুরে দুর্ভোগ | ২৪ঘণ্টা