আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

অভিষিক্ত খেলোয়াড়ের গোলে জয়ে  মৌসুম শুরু ম্যান ইউনাইটেডের

admin17-08-2024 08:13:58 PMদেখেছেন 430 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অভিষিক্ত খেলোয়াড়ের গোলে জয়ে  মৌসুম শুরু ম্যান ইউনাইটেডের

প্রভাত স্পোর্টস : স্মরণীয় অভিষেক বোধ হয় এমনই হয়। ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজের অভিষেক ম্যাচেই জয় এনে দিয়েছেন জসুয়া জার্কজি। ২৩ বছর বছর বয়সী এই ডাচ ফরোয়ার্ড কাল ফুলহামের বিপক্ষে মাঠে নামেন বদলি হিসেবে। ম্যাচের শেষ দিকে ইউনাইটেড যখন পয়েন্ট হারানোর শঙ্কায়, তখনই দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন জার্কজি। তাঁর এই গোলই লিগে শুভসূচনা এনে দিয়েছে ইউনাইটেডকে। ফুলহামের বিপক্ষে ইউনাইটেড জিতেছে ১-০ গোলে।
ওল্ড ট্রাফোর্ডে গোলের লক্ষ্যে ৮৭ মিনিটে আক্রমণটা শুরু হয়েছিল জার্কজির পা থেকেই। ডান প্রান্তে বল বাড়িয়ে তিনি ঢুকে পড়েন ডি-বক্সে। এরপর সেই বল তাঁর উদ্দেশে ক্রস করে বক্সে পাঠান আলেহান্দ্রো গারনাচো। বুদ্ধিদীপ্ত এক শটে বল জালে জড়িয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন এই ফরোয়ার্ড।
গত মাসে ৪ কোটি ৭০ লাখ ডলারে বোলোনিয়া থেকে ইউনাইটেডে এসেছেন জার্কজি। দলের প্রথম ম্যাচের আগে পুরোপুরি ম্যাচ ফিটনেসও ছিল না তাঁর। যদিও তা দলকে গোল এনে দেয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে জার্কজি বলেছেন, ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচেই গোল এবং জয় পাওয়া, এর চেয়ে ভালো কিছু হতে পারত না। আমাকে বলা হয়েছিল এখানে (ওল্ড ট্রাফোর্ড) গোল পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে সেরা অনুভূতি। আমি ভাগ্যবান যে প্রথম ম্যাচেই সে অভিজ্ঞতা লাভ করেছি। এই অনুভূতি দুর্দান্ত।
মৌসুম শুরুর আগে অবশ্য নিজেদের প্রস্তুতি নিয়ে আক্ষেপের কথা বলেছিলেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। বিশেষ করে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট এবং ম্যাচ ফিটনেস না থাকাকে সামনে এনেছিলেন তিনি।
এবার ম্যাচ জয়ের পর আরও উন্নতির জায়গা আছে বলে মন্তব্য করেছেন টেন হাগ, আমি এমন অনেক জায়গা দেখেছি যেখানে আরও ভালো করতে হবে। তবে এটা স্বাভাবিক ব্যাপার। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই জয় কাজে লাগবে।
কিছু ঘাটতি থাকলেও এই ম্যাচে আরও গোল করার সুযোগ ছিল ইউনাইটেডের। সুযোগ হাতছাড়া করা নিয়ে টেন হাগ বলেছেন, আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আমাদের আরও আগেই গোল করা উচিত ছিল।
প্রিমিয়ার লিগে ইউনাইটেড নিজেদের পরের ম্যাচ খেলবে ব্রাইটনের বিপক্ষে। আগামী শনিবার ব্রাইটনের মাঠে মুখোমুখি হবে এই দুই দল।