আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

কারা অধিদপ্তরে মিলবে বিনামূল্যে চিকিৎসা

Tania Jaha04-08-2026 10:48:09 AMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কারা অধিদপ্তরে মিলবে বিনামূল্যে চিকিৎসা

২৪ঘণ্টা  অনলাইন :  কারা কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে পুরান ঢাকা কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট চালু করেছে কারা অধিদপ্তর।

৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. জান্নাত-উল-ফরহাদ জানান, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই মেডিকেল সেন্টার চালু করা হয়েছে। এটি তাদের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে কাজ করবে।

তিনি বলেন, শুধু পুরান ঢাকার কর্মকর্তা-কর্মচারীরাই নন, দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসা কারা সদস্যরাও এই মেডিকেল সেন্টার থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুবিধা নিতে পারবেন।

নতুন এই সেবাকেন্দ্রে একজন কর্মকর্তা বা কর্মচারী, তার স্বামী বা স্ত্রী এবং সন্তানরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও প্যাথলজিক্যাল সেবা পাবেন। এছাড়া বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ির জন্য সরকারি নির্ধারিত প্যাথলজিক্যাল পরীক্ষার ফিতে ৫০ শতাংশ ছাড়ের সুবিধা রাখা হয়েছে।

কারা অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

কারা অধিদপ্তরে মিলবে বিনামূল্যে চিকিৎসা | ২৪ঘণ্টা