আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইরান নিয়ে ট্রাম্প-সৌদি যুবরাজের জরুরি ফোনালাপ

Tania Jaha02-08-2026 02:42:34 PMদেখেছেন 76 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইরান নিয়ে ট্রাম্প-সৌদি যুবরাজের জরুরি ফোনালাপ

২৪ঘণ্টা অনলাইন : ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ফোনালাপে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

২ আগস্ট মার্কিন দুই কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের হামলার আলোচনা সামনে আসার পরই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। সৌদি যুবরাজ পরিস্থিতি শান্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ট্রাম্পকে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান বলেও জানা গেছে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, সৌদি আরব সম্ভাব্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। তবে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোনে আলোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো আগ্রাসনের জবাব ইরান ‘সুনির্দিষ্ট ও উপযুক্তভাবে’ দেবে।

অন্যদিকে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নিজ নিজ নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। তাদের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজন হলে দ্রুত অঞ্চল ত্যাগের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সম্প্রতি ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে চলমান সমঝোতা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত কঠোর’ ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান প্রতিশ্রুতি রক্ষা করছে না এবং বারবার বিভ্রান্তিকর অবস্থান নিচ্ছে।

ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরান নিয়ে ট্রাম্প-সৌদি যুবরাজের জরুরি ফোনালাপ | ২৪ঘণ্টা