আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

একা জেব্রার জন্য বাঘ বিনিময়ের পরিকল্পনা

Tania Jaha02-08-2026 12:16:12 PMদেখেছেন 76 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
একা জেব্রার জন্য বাঘ বিনিময়ের পরিকল্পনা

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রাম চিড়িয়াখানায় একমাত্র অবশিষ্ট মাদি জেব্রাটির জন্য সঙ্গী আনতে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দেশের অন্য কোনো চিড়িয়াখানা বা সাফারি পার্কের সঙ্গে প্রাণী বিনিময়ের মাধ্যমে জেব্রা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে চিঠিও পাঠানো হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাদের কাছে বাঘের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি। তাই অতিরিক্ত বাঘের বিনিময়ে জেব্রা আনার পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, এক জোড়া বাঘের বদলে তিন জোড়া জেব্রা সংগ্রহের চেষ্টা করা হবে।

বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৭টি বাঘ রয়েছে। অন্যদিকে, একসময় ছয়টি জেব্রা থাকলেও নানা কারণে একে একে পাঁচটির মৃত্যু হয়েছে। এখন সেখানে রয়েছে মাত্র একটি মাদি জেব্রা, যা দীর্ঘদিন ধরে একাই রয়েছে।

চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৬ মার্চ প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ আফ্রিকা থেকে চারটি মাদিসহ মোট ছয়টি জেব্রা আনা হয়। কিন্তু একই বছর মারামারি ও প্রসবকালীন জটিলতায় দুটি জেব্রা মারা যায়।

পরবর্তীতে ২০২১ সালে মারামারিতে আরও একটি জেব্রার মৃত্যু হয়। এরপর ২০২৪ সালের ৭ জুন এবং ২০২৬ সালের ২৭ মার্চ প্রসবকালীন জটিলতায় আরও দুটি জেব্রা মারা যায়। ফলে বর্তমানে চিড়িয়াখানায় টিকে আছে মাত্র একটি জেব্রা।

কর্তৃপক্ষ বলছে, অতীতে প্রাণী বিনিময়ের সফল অভিজ্ঞতা রয়েছে। ২০২৩ সালে রংপুর চিড়িয়াখানায় দুটি বাঘের বিনিময়ে ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে এক জোড়া জলহস্তী আনা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে এবারও একই পদ্ধতিতে জেব্রা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, আগে জেব্রার জন্য নির্ধারিত জায়গাটি ছোট ছিল। সম্প্রতি সেটি সম্প্রসারণ করা হয়েছে। তাই নতুন করে জেব্রা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রাণী বিনিময়ের মাধ্যমে নতুন জেব্রা আনা সম্ভব হলে একা থাকা মাদি জেব্রাটি সঙ্গী পাবে এবং চিড়িয়াখানায় আবারও জেব্রার সংখ্যা বাড়বে।

একা জেব্রার জন্য বাঘ বিনিময়ের পরিকল্পনা | ২৪ঘণ্টা