আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

কৃষিজমি রক্ষায় এগ্রিভোল্টাইক: পরিবেশমন্ত্রী

Tania Jaha29-07-2026 11:50:43 PMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কৃষিজমি রক্ষায় এগ্রিভোল্টাইক: পরিবেশমন্ত্রী

২৪ ঘণ্টা অনলাইন :  ঢাকা, ২৯ জুলাই ২০২৬: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে এগ্রিভোল্টাইক প্রযুক্তির সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

২৯ জুলাই রাজধানীর ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত ‘ন্যাশনাল এগ্রিভোল্টাইকস ওয়ার্কশপ: এক্সপ্লোরিং লোকাল অ্যাকশন মডেল ফর ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একই জমিতে কৃষি উৎপাদন অব্যাহত রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি করে এগ্রিভোল্টাইক প্রযুক্তি। তবে প্রতিটি প্রকল্পে খাদ্য নিরাপত্তা, কৃষকের অধিকার, পরিবেশগত সুরক্ষা এবং সুফলের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা ও তাপপ্রবাহের মতো নানা ঝুঁকির মুখোমুখি। একই সময়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানির চাহিদাও বাড়ছে। তাই কৃষিজমি রক্ষা করেই নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে।

পরিবেশমন্ত্রী জানান, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ৩.০-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে দেশের মোট জ্বালানির ২৫ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সীমিত ভূমির দেশে সৌরবিদ্যুৎ প্রকল্প এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে কৃষিজমির উৎপাদন ব্যাহত না হয়।

তিনি বলেন, পরিকল্পিত এগ্রিভোল্টাইক ব্যবস্থায় ফসল চাষ ও সৌরবিদ্যুৎ উৎপাদন একসঙ্গে পরিচালনা করা সম্ভব। এতে পানির ব্যবহার আরও দক্ষ হবে, বাষ্পীভবন কমবে এবং কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫-এ এগ্রিভোল্টাইককে সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে প্রকল্পের নকশা, সৌর প্যানেলের উচ্চতা ও অবস্থান এমন হতে হবে, যাতে কৃষিকাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়া যায়।

তিনি কৃষকদের প্রকল্পের কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই কৃষক যেন জমির অধিকার বা সুবিধা থেকে বঞ্চিত না হন। বরং কৃষিভিত্তিক জীবিকা সুরক্ষার পাশাপাশি তাদের জন্য দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল আয়ের সুযোগ নিশ্চিত করতে হবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, এগ্রিভোল্টাইক থেকে উৎপাদিত বিদ্যুৎ সৌরচালিত সেচ, হিমাগার, ফসল প্রক্রিয়াজাতকরণ ও গ্রামীণ উৎপাদনমুখী কর্মকাণ্ডে ব্যবহার করা গেলে কৃষি ও জ্বালানি—উভয় খাতই লাভবান হবে।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, গবেষক, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বেসরকারি খাতের অংশীজনরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম।