আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

স্বৈরাচারী আচরণের অভিযোগ নাহিদের

Tania Jaha29-07-2026 11:10:41 PMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্বৈরাচারী আচরণের অভিযোগ নাহিদের

২৪ ঘণ্টা অনলাইন :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পথ থেকে সরে গিয়ে স্বৈরাচারী শাসনের দিকেই এগোচ্ছে। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ গুরুত্বপূর্ণ সংস্কারগুলো না করে সরকার সন্ত্রাসনির্ভর রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখতে চাইছে।

২৯ জুলাই রাতে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে দলীয় কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা হয়েছে। তার অভিযোগ, হামলায় এক কিশোর গুরুতর আহত হয়ে চোখ হারিয়েছে। এ ঘটনার জন্য তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।

স্থানীয় সংসদ সদস্যের সমালোচনা করে তিনি বলেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা হলেও বাস্তবে তার অনুসারীরাই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, হামলার পরপরই পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে। পরে দীর্ঘ সময় অবস্থানের পর পুলিশ অভিযোগ গ্রহণ করে এবং দ্রুত মামলার কপি দেওয়ার আশ্বাস দেয়।

বিএনপির স্থানীয় নেতাদের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিরোধী মত দমনে ভয়ভীতি ও সহিংসতার পরিবেশ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক বক্তব্যের বিচার আইন ও জনগণ করবে, কোনো রাজনৈতিক দলের কর্মীরা নয়।

সাবেক রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গেও তিনি সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, সরকারের উচিত আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা।

পুলিশের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, বাহিনী যদি নিরপেক্ষতার প্রমাণ দিতে চায়, তাহলে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র নিয়ে আরও প্রশ্ন তৈরি হবে।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।