আন্দোলনে ৭.৬২ মিমি গুলি কাদের? মুখ খুললেন তথ্য উপদেষ্টা

২৪ঘন্টা অনলাইন : “জুলাই আন্দোলনে কেবল অলৌকিক কোনো অজ্ঞাত স্নাইপারই কি গুলি চালিয়েছিল? নাকি খোদ পুলিশের হাতে থাকা অস্ত্র থেকেই ঝরেছে তাজা প্রাণ?”
জুলাই গণঅভ্যুত্থানে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহার নিয়ে চলা নানা বিভান্টি নিয়ে শেষমেশ মুখ খুললেন সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি স্পষ্ট জানান, বাংলাদেশ পুলিশের হাতে দীর্ঘদিন ধরে থাকা টাইপ-৫৬ বা ‘চাইনিজ রাইফেল’-এই ব্যবহৃত হয় ৭.৬২ মিলিমিটারের এই বিধ্বংসী গুলি!
উপদেষ্টা দাবি করেন, পুলিশ ও বিজিবির এই সামরিক মানের অস্ত্র ব্যবহারের ছবি ও ভিডিও সরকারের হাতে রয়েছে। ফলে কোনো 'অজ্ঞাত স্নাইপার' গুলি চালিয়েছে এমন কথা বলে দায় এড়ানোর সুযোগ নেই।
এদিকে রাষ্ট্রপতির আইনি দায়মুক্তি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশাও দূর করেন তিনি।
জানিয়ে দেন, চেয়ারে থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া না গেলেও পদ ছাড়ার পরপরই তার যেকোনো অতীত অপরাধের বিচার সম্ভব!
পাশাপাশি আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের ঘোষণা দিয়ে তিনি সতর্ক করেন তদন্ত ও প্রমাণ ছাড়া সামাজিক মাধ্যমে কারও নাম বলে মিডিয়া ট্রায়াল করা বন্ধ করতে হবে।
