আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘ধুম ফোর’ নয়, রণবীরের চিন্তা অন্য সিনেমায়

Tania Jaha28-07-2026 01:21:54 PMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘ধুম ফোর’ নয়, রণবীরের চিন্তা অন্য সিনেমায়

২৪ঘণ্টা  অনলাইন : বলিউড তারকা রণবীর কাপুরের মেগা ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ৪’-এ যোগ দেওয়া নিয়ে বিগত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সিনেপাড়ায় জোর চর্চা চলছিল। তবে সব গুঞ্জনে পানি ঢেলে নিজের অবস্থান একবারে পরিষ্কার করে দিয়েছেন এই অভিনেতা। স্পষ্ট জানিয়েছেন—‘ধুম’ সিরিজের নতুন কোনো প্রজেক্টের সঙ্গে তিনি আপাতত যুক্ত নন।

যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কন-এ উপস্থিত হয়ে আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

‘ধুম ৪’-এর খবরের সত্যতা উড়িয়ে দিয়ে রণবীর জানান, তার সম্পূর্ণ মনোযোগ এখন দুটি বড় বাজেটের সিনেমার ওপর:

রামায়ণ নিতেশ তিওয়ারি পরিচালিত এই ড্রিম প্রজেক্টে রণবীরের সঙ্গে থাকছেন দক্ষিণ ভারতীয় তারকা যশ ও সাই পল্লবী। কমিক-কনের মঞ্চে রণবীরের পাশাপাশি ছবির পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং অভিনেতা যশও উপস্থিত ছিলেন। সিনেমাটি চলতি বছরের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

লাভ অ্যান্ড ওয়ার সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এই প্রতীক্ষিত সিনেমায় রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। রণবীর জানান, সিনেমাটি আগামী বছরের ২৪ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে।

ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’-এর অসামান্য সাফল্যের পর এর সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে কমিক-কনের এই অনুষ্ঠানে সিনেমাটির অগ্রগতি বা মুক্তি নিয়ে নতুন কোনো আপডেট দেননি এই তারকা।