আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
মতামত

শেখ হাসিনার দেশে ফেরার কথা রাজনৈতিক, এর বাস্তবতা নেই : পার্থ

Anisur Rahman27-07-2026 11:44:17 PMদেখেছেন 152 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শেখ হাসিনার দেশে ফেরার কথা রাজনৈতিক, এর বাস্তবতা নেই : পার্থ


২৪ঘণ্টা  অনলাইন : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি)চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি সরেজমিন পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আন্দালিব রহমান পার্থ আরও বলেন, ‘জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, গত ২ বছর আগে আমরা রিমান্ডে ছিলাম। যে রক্ত, আত্মত্যাগ, এখনকার মানুষের যে মাইনসেট, জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।’ 

এর আগে আজ দুপুরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকার নদীভাঙন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের নদীভাঙনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় সংসদ সদস্য ভাঙন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পার্থ। তিনি বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু নদীভাঙন রোধে কোনো কার্যকর কাজ করেনি। কেয়ারটেকার সরকারের সময়ও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যার ফলে আজ ভোলার মানুষের এই দুর্ভোগ।’ 

ভোলা-১ সদর আসনের এমপি বলেন, ‘নদীভাঙন শুধু ভোলার মানুষের বসতভিটাই নয়, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও হুমকির মুখে ফেলেছে। তাই স্থায়ী সমাধান ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।আমরা সরকার গঠন করেছি। ভোলাকে নদীভাঙন থেকে রক্ষা করা আমাদের অঙ্গীকার। আগামী একনেক বৈঠকে বড় বাজেট অনুমোদন হলে স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।’ 

পরে পার্থ ভোলা সদরের আলীনগর ছাড়াও ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাল খনন কাজ পরিদর্শন করেন। এ সময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাসসহ প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতারা উপস্থিত ছিলেন।