আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

শর্তসাপেক্ষে ফের লাইসেন্স আদ্-দ্বীনের

dibbo27-07-2026 06:55:02 PMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শর্তসাপেক্ষে ফের লাইসেন্স আদ্-দ্বীনের

২৪ঘণ্টা অনলাইন : ছয় নবজাতকের করুণ মৃত্যুর ঘটনায় সাময়িকভাবে বাতিল হওয়া রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। আপিল আবেদন ও তদন্ত কমিটির সন্তোষজনক প্রতিবেদনের ভিত্তিতে প্রায় দেড় মাস পর হাসপাতালটিকে শর্তসাপেক্ষে পুনরায় চিকিৎসা কার্যক্রম চালু করার অনুমতি দিয়েছে সরকার।

২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয় প্রজ্ঞাপনে জানানো হয়, লাইসেন্স বাতিলের পর হাসপাতাল কর্তৃপক্ষের আপিলের প্রেক্ষিতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

কমিটি হাসপাতাল পরিদর্শন শেষে যে প্রতিবেদন জমা দেয়, তা সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের পূর্বের আদেশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। লাইসেন্স ফিরিয়ে দেওয়ার পাশাপাশি হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম পুনরারম্ভের ক্ষেত্রে কয়েকটি জরুরি শর্ত আরোপ করেছে মন্ত্রণালয়—

১. আইনি বাধ্যবাধকতা: ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সকল বিধান কঠোরভাবে মেনে চলতে হবে।

২. জনবল নিয়োগ: লাইসেন্সের শর্তানুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে।

৩. বিশেষ সতর্কতা: প্রজ্ঞাপনে আরও সতর্ক করে দেওয়া হয় যে, ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে আইনানুগ কর্তৃপক্ষের মাধ্যমে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শর্তসাপেক্ষে ফের লাইসেন্স আদ্-দ্বীনের | ২৪ঘণ্টা