আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা

dibbo24-07-2026 10:03:39 PMদেখেছেন 61 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কি.মি সড়ক পথের বেহালদশা। খানা-খন্দে ভরা। যানবাহনকে নিতে হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। দুর্ঘটনা ঘটছেও অহরহ।

২থেকে ৩ বছর অন্তর অন্তর সংস্কার করলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছেনা। ফলে চরম ভোগান্তি কোনো ভাবেই যেন দুর হচ্ছেনা এ মহাসড়কে।

‎বাগেরহাট সড়ক ও জনপথ কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সুত্র জানায়, আনুমানিক বিগত ১৯৮০ সালে বাগেনহাটের কাটাখালি থেকে মোংলা বন্দর পর্যন্ত মোট ৩৪কি.মি. দৈর্ঘের এ মহাসড়কটি নির্মান করা হয়। এর মধ্যে খুলনা থেকে দিগরাজ পর্যন্ত ৩০ কি. মি.সড়ক আব্দুল মোনেম লিমিটেড ও আব্দুল জব্বার কনস্ট্রাকশনস নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান করেন।
‎
‎দিগরাজ থেকে মোংলা বন্দর পর্যন্ত ১০ কি.মি. সড়ক নির্মান করেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। এ সড়কটি নির্মানের পর মোংলা বন্দরের সাথে নৌপথে আমদানী- রপ্তানী নির্ভর পন্য পরিবহন অনেকটা কমে আসে। এখন অধিকাংশ আমদানী রপ্তানী পন্যে এ মহাসড়ক দিয়ে হয়।
‎
‎সূত্রমতে, এ মহাসড়কটি নির্মানের আনুমানিক ৩০ বছর পর প্রথম দফায় সংস্কার করা হয়। এরপর প্রতি দুই তিন বছর অন্তর অন্তর সড়কটি সংস্কার করছে সড়ক বিভাগ। সংস্কার করতে করতে ভুমি থেকে সড়কের উচ্চতা এক থেকে দেড় ফুটের মতো বেড়ে গেছে। বাগেরহাট সড়ক বিভাগের সাথে সংশ্লিষ্ট এমন একজন বলেন প্রথম যখন এ মহাসড়কটি নির্মান করা হয় তখন অত্যন্ত মজবুত ও টেকসই ভাবে কার্পেটিং করা হয়।

‎পরবর্তীতে যতবার ওই কার্পেটিং এর উপর পুনঃ কার্পেটিং করা হয়েছে তা দীর্ঘস্থায়ী হয়নি। তিনি যুক্তি দেখিয়ে বলেন একটি মজবুত লেয়ারের উপর যখনি দুর্বল কার্পেটিং করা হচ্ছে তখন তা দাড়াচ্ছেনা। কিছুদিন যেতে না যেতেই ভারী যানবাহন চলাচল করায় সেই কার্পেটিং উঠে যাচ্ছে। 
‎
‎এখন দিগরাজ বাজার থেকে মোংলা বন্দর পর্যন্ত ১০ কি.মি. সড়কের বেহালদশা । বেলাই সেতু থেকে কাটাখালি পর্যন্ত প্রায় ১০ কি.মি সড়কে ছোট-বড় খানা খন্দকে পরিনত হয়েছে। সব মিলে এ মহাসড়কের ২০ কি.মি. সড়ক খুবই ঝুঁকিপূর্ণ। তবে এবছর দিগরাজ থেকে বেলাই সেতু পর্যন্ত মাত্র সাড়ে ৬ কি.মি. সড়ক সংস্কার করেছে বাগেরহাট সড়ক বিভাগ।
‎
‎বাগেরহাট সড়ক ও জনপথ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী বলেন, আমাদের একটি মোবাইল ট্রাক মেইনটেইনস এ নিয়োজিত আছে। কাটাখালি থেকে দিগরাজ পর্যন্ত যেসব স্থান ক্ষতিগ্রস্ত আছে সেই সব স্থান মেরামত করছে।

তিনি আরও বলেন, সড়কটি লবনাক্ত ও উপকুলীয় এলাকায় হওয়ায় অনেক সময় বন্যা অথবা জলোচ্ছাসের ক্ষতি হয়। এ কারনে কার্পেটিং লেয়ার উঠে 
যায়।  

‎

‎মোংলা বন্দর কর্তৃপক্ষ জানান, আমদানী রপ্তানী বানিজ্য সচল রাখতে সড়কের সংস্কার কাজ চলমান চলমান আছে। এবারের বর্ষা মৌসুম শেষে শূষ্ক মৌসুমে পুরোপুরি সংস্কার করা হবে। তাছাড়া দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় কাটাখালি থেকে মোংলা বন্দর পর্যন্ত চার লেনে উন্নীত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।