আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নিউ ইয়র্কে মেহজাবীনের নীল জাদু

Tania Jaha23-07-2026 04:12:43 PMদেখেছেন 78 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নিউ ইয়র্কে মেহজাবীনের নীল জাদু

২৪ঘন্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে নতুন এক গ্ল্যামারাস লুকে ভক্তদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ব্রুকলিন ব্রিজে তোলা একগুচ্ছ ছবিতে রয়্যাল ব্লু গাউনে তার রাজকীয় উপস্থিতি নজর কেড়েছে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, নিউ ইয়র্কের আইকনিক ব্রুকলিন ব্রিজ এবং শহরের আকাশছোঁয়া ভবনকে পটভূমি করে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কখনো মিষ্টি হাসি, কখনো আত্মবিশ্বাসী দৃষ্টিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

মেহজাবীনের পরনে ছিল একটি স্লিভলেস রয়্যাল ব্লু টিউল গাউন। এর সঙ্গে পরিমিত মেকআপ, মার্জিত হেয়ারস্টাইল ও অভিজাত স্টাইলিং তার পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিগুলোতে ব্রুকলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও ঐতিহাসিক স্থাপত্য যেন তার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিকজ কাল হো না হো...’। ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্ককে ঘিরে নির্মিত জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘কাল হো না হো’ থেকেই এই ফটোশুটের অনুপ্রেরণা নিয়েছেন তিনি।

ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই তাকে ‘নীল পরী’, ‘কুইন’ এবং ‘এলিগ্যান্সের প্রতীক’ বলে অভিহিত করেছেন।

অভিনয়ের পাশাপাশি রুচিশীল ফ্যাশন সেন্সের জন্যও বরাবরই আলোচনায় থাকেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে ওটিটি ও চলচ্চিত্রে নিজের অবস্থান আরও শক্ত করার পাশাপাশি, স্টাইল আইকন হিসেবেও তিনি নিয়মিত মুগ্ধ করছেন দর্শকদের।

নিউ ইয়র্কে মেহজাবীনের নীল জাদু | ২৪ঘণ্টা