আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে পেলেন জয়নুল আবেদীন

Anisur Rahman11-07-2026 10:30:16 PMদেখেছেন 75 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে পেলেন জয়নুল আবেদীন

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন করার পর নবগঠিত কমিটির প্রথম সভা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। ১০ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলের ভবনের অফিস কার্যালয়ে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

সভায় সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার, সিনিয়র অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার মো.রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট তাহমিনা বেগম সন্ধ্যা, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ও সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন উপস্থিত ছিলেন।

সভায় বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান হিসেবে মাহফুজুর রহমান মিলন এবং হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে মাসুদ আহমেদ তালুকদার নির্বাচিত হন।

এছাড়া হাউজ কমিটির চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ হোসেন লিপু, রিলিফ কমিটির চেয়ারম্যান হিসেবে সৈয়দ নজরুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ শিশির মনির এবং কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মো. নাসির উদ্দিন অসীমকে নির্বাচিত করা হয়।

সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কাউন্সিল সদস্যরা দায়িত্ব পালনকালে আইন অনুযায়ী প্রাপ্য ট্রাভেল অ্যালাউন্স, সম্মানী, পারিতোষিক, যাতায়াত ভাতা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা গ্রহণ করবেন না।একই সঙ্গে বার কাউন্সিলকে আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে পূর্বে গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, অতীতে কোনো কাউন্সিল সদস্য আইনগত প্রাপ্যতার অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই অর্থ বার কাউন্সিলের কোষাগারে ফেরত দিতে বলা হবে। এছাড়া বার কাউন্সিলের কোনো সভার আপ্যায়ন বাবদ তহবিল থেকে অর্থ ব্যয় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদস্যরা পর্যায়ক্রমে নিজ নিজ উদ্যোগে এ ব্যয় বহন করবেন।

সভায় সদস্যরা বার কাউন্সিলের রেস্ট হাউসের ইজারাদারের কাছে দীর্ঘদিনের বকেয়া পাওনা আদায় না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে দ্রুত বকেয়া আদায়ের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে দেওয়ানি ও ফৌজদারি মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এডহক কমিটির সদস্যরা আইনজীবীদের কল্যাণ নিশ্চিত করা, নিয়মিত এনরোলমেন্ট ও হাইকোর্ট পারমিশন পরীক্ষা গ্রহণ, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আইনজীবীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করেন।

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে পেলেন জয়নুল আবেদীন | ২৪ঘণ্টা