আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

নীরবতা ভাঙলেন মোজতবা খামেনি

Tania Jaha11-07-2026 08:01:08 PMদেখেছেন 63 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নীরবতা ভাঙলেন মোজতবা খামেনি

২৪ঘন্টা অনলাইন: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। ১১ জুলাই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার লিখিত বার্তা প্রচার করা হয়।

বক্তব্যে মোজতবা খামেনি বলেন, তার বাবা এবং সাম্প্রতিক সংঘাতে নিহতদের রক্তের বিচার একদিন অবশ্যই হবে। তিনি দাবি করেন, নিহতদের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, ইরানের জনগণ তাদের শহীদদের আত্মত্যাগ ভুলে যায়নি এবং দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়। পরবর্তী সময়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় তার দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি।

অবশেষে চার মাসেরও বেশি সময় পর গত ৯ জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হয়। দাফনের আগে তার প্রতি শ্রদ্ধা জানাতে মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হয়েছিল।

ইরানি গণমাধ্যমের দাবি, শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে এবং অনুষ্ঠানে বিপুল জনসমাগম ঘটে। তবে অংশগ্রহণকারীর সুনির্দিষ্ট সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দাফনের পর দেওয়া এই প্রথম বক্তব্যে মোজতবা খামেনির কঠোর অবস্থান দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক ও আঞ্চলিক নীতির বিষয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।