আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ডা নাং উৎসবে সেরা ছবি ‘রইদ’

Tania Jaha05-07-2026 11:40:57 PMদেখেছেন 81 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ডা নাং উৎসবে সেরা ছবি ‘রইদ’

২৪ঘণ্টা অনলাইন: আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। ভিয়েতনামের চতুর্থ ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এই চলচ্চিত্র।

গত ২৭ জুন শুরু হওয়া উৎসবের সমাপনী অনুষ্ঠানে শনিবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে এশিয়ার বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে ‘রইদ’ সেরা ছবির স্বীকৃতি অর্জন করে।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, এই অর্জন তার জন্য অত্যন্ত সম্মানের। তিনি উৎসব কর্তৃপক্ষ ও জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আঞ্চলিক গল্পভিত্তিক এই চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়ায় তিনি আনন্দিত।

এর আগে ‘রইদ’ আন্তর্জাতিক অঙ্গনে আরও আলোচনায় আসে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে। যদিও সেখানে কোনো পুরস্কার জিততে পারেনি, তবুও চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়ায়।

দেশীয় প্রেক্ষাগৃহেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে ‘রইদ’। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটি এখনও দেশের বিভিন্ন হলে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আহসাবুল ইয়ামিন রিয়াদ এবং গাজী রাকায়েত।

ভিয়েতনামের এই স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একধাপ এগিয়ে নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।