আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

‘ভারত-বাংলাদেশ ট্রেন চালু এখন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’

Anisur Rahman01-07-2026 10:51:15 PMদেখেছেন 60 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘ভারত-বাংলাদেশ ট্রেন চালু এখন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’

২৪ঘণ্টা  অনলাইন : বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা আবার চালু করেছে ভারত। ফলে ভারতীয় ভিসা সেন্টারগুলোয় দেখা যাচ্ছে ভিসা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। দুই দেশের মধ্যে যাত্রী আনাগোনার সম্ভাবনা বাড়লেও এখনও ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চলাচল শুরু করা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছে ভারতীয় রেল। তবে নির্দেশ পাওয়া মাত্রই তারা ট্রেন চালাতে প্রস্তুত। 

বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন দেশটির পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজিব সাক্সেনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়ে কথাবার্তা চলছে। এটি মূলত দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যখনই পরিস্থিতি ঠিকঠাক মনে হবে এবং আমাদের কাছে নির্দেশ আসবে, আমরা তখনই ট্রেন চালু করব।’ 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তার কারণে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই সময় ভারতের ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি বাংলাদেশেই আটকে পড়েছিল। দীর্ঘদিন পড়ে থাকায় ট্রেনের কোচগুলো যাত্রী পরিষেবার অনুপযোগী হয়ে পড়ে। পরবর্তীতে কার্যত পরিত্যক্ত অবস্থায় সেগুলোকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়। 

হঠাৎ ট্রেন চালুর নির্দেশ এলে রেল কতটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে রাজিব সাক্সেনা বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত কোচের মজুদ আছে। বিশেষ ট্রেনের মতো বেশ কয়েকটি কোচ একসঙ্গে করে দ্রুতই নতুন ট্রেন তৈরি করে ফেলা যাবে। এটি কোনো সমস্যা নয়। তবে আমাদের কাছে এখনও কোনো সরকারি নির্দেশনা আসেনি। ভারত ও বাংলাদেশ সরকার যখনই সিদ্ধান্ত নেবে, আমরা ট্রেন চালিয়ে দেব। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।’ 

স্থলপথ ও আকাশপথের পাশাপাশি ভারত-বাংলাদেশের যাতায়াতের অন্যতম সহজ ও জনপ্রিয় মাধ্যম ছিল এই রেল যোগাযোগ। ২০২৪ সালের জুলাই থেকে তিনটি ট্রেনই বন্ধ রয়েছে। এর মধ্যে কলকাতা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ২০২৪ সালের ১৬ জুলাই, কলকাতা থেকে খুলনার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ১৭ জুলাই এবং নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস ১৮ জুলাই থেকে বন্ধ রয়েছে।