আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

এমসিসির আজীবন সদস্য হলেন তামিম

Tania Jaha28-06-2026 12:26:04 AMদেখেছেন 72 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এমসিসির আজীবন সদস্য হলেন তামিম

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালকে সম্মানসূচক আজীবন সদস্যপদ প্রদান করেছে ক্রিকেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

২৮ জুন এক বিবৃতিতে এমসিসি জানায়, তামিম ইকবালের পাশাপাশি নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স এবং ভারতের চেতেশ্বর পূজারাও এ বছর আজীবন সম্মানসূচক সদস্যপদ পেয়েছেন।

এমসিসি তামিমকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে উল্লেখ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেই তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে ৫ হাজারের বেশি রান করা তামিম দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করে তিনি বিখ্যাত অনার্স বোর্ডে নিজের নাম লেখান।

ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশের হয়ে সর্বাধিক রানের মালিক তামিম। ২৪৩ ম্যাচে তার সংগ্রহ ৮ হাজারের বেশি রান। ২০১১ সালে তিনি উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি অর্জন করেন।

এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানও এমসিসির সম্মানসূচক সদস্যপদ লাভ করেছিলেন।

এদিকে চলতি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাওয়া নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইনকেও দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সদস্যপদ দিয়েছে এমসিসি।

এই স্বীকৃতির মাধ্যমে বিশ্ব ক্রিকেটে তামিম ইকবালের অবদান আরও একবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো।