আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিশ্বকাপ দেখতে উটও বিক্রি করলেন

Tania Jaha28-06-2026 11:57:17 PMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপ দেখতে উটও বিক্রি করলেন

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা থাকলেও প্রিয় দলের খেলা দেখতে ভক্তদের উন্মাদনায় ভাটা পড়েনি। আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ম্যাচে এমনই এক সমর্থকের ব্যতিক্রমী প্ল্যাকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচের শেষ দিকে গ্যালারিতে থাকা এক জর্ডানিয়ান সমর্থক একটি প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল— “এই টিকিটগুলোর জন্য আমরা আমাদের উট বিক্রি করে দিয়েছি।” প্ল্যাকার্ডে জর্ডানের পতাকার পাশাপাশি সানগ্লাস পরা একটি উটের ছবিও ছিল। উটটির গলায় ঝোলানো কাগজে লেখা ছিল, “Worth It” অর্থাৎ, ‘সার্থক’।

এবারের বিশ্বকাপে টিকিটের মূল্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম কয়েক লাখ টাকায় পৌঁছালেও দর্শকদের আগ্রহে তার প্রভাব পড়েনি। আর্জেন্টিনা-জর্ডান ম্যাচেও গ্যালারিতে ৭০ হাজারের বেশি দর্শকের উপস্থিতি ছিল।

ম্যাচে জর্ডান হারলেও একটি বিশেষ অর্জন নিজেদের করে নেয়। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম গোল করা দল হিসেবে নাম লেখায় তারা। মুসা আল তামারির সেই গোল সমর্থকদের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণে জর্ডান অবশ্য গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। অস্ট্রিয়া, আলজেরিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে তিন ম্যাচেই হারতে হয়েছে তাদের। তবে সমর্থকদের আবেগ ও ভালোবাসা ফুটবলের প্রতি তাদের অগাধ অনুরাগেরই প্রমাণ হয়ে রইল।

বিশ্বকাপ দেখতে উটও বিক্রি করলেন | ২৪ঘণ্টা