আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

shamim21-06-2026 09:24:59 AMদেখেছেন 61 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

২৪ঘন্টা অনলাইন : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন পরিস্থিতির মধ্যেই সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে।

তবে ইরানের এ দাবিকে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে এখনো স্বাভাবিকভাবে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। ইরান বলছে, লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের চুক্তির লঙ্ঘন হওয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে।

২০ জুন গভীর রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটন ছেড়ে সুইজারল্যান্ডের  উদ্দ্যেশে রওনা হন। এর আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছেছে।

রোববার শুরু হতে যাওয়া নতুন দফার আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ভ্যান্স। তিনি আশা প্রকাশ করেন, আলোচনায় এসব বিষয়ে অগ্রগতি হবে।

সুইজারল্যান্ডগামী বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ নিয়ে ভ্যান্স বলেন, "সেখানে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সংঘাতের মাত্রাও কিছুটা কমছে।"

তিনি আরও বলেন, "ইসরায়েল ও লেবানন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা করতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো পুরো অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল করা।"

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনায় তেহরান অপর পক্ষের কাছ থেকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাবে।

বিবিসিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আলোচনার উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন। চলমান সংঘাতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক দফা আলোচনা আয়োজন করেছিল।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেন, যার লক্ষ্য ছিল লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধের অবসান ঘটানো। চুক্তিতে পরবর্তী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে।

তবে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলভিত্তিক ইরানসমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের চলমান সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দেশটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং সংগঠনটির "ডজনখানেক সদস্য"কে হত্যা করেছে। একই সঙ্গে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে আইডিএফ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষণার পরও ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তবে শুক্রবার দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

চুক্তির আগে ইসরায়েল জানিয়ে দিয়েছিল, তারা লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা করছে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানকে ইরানের সঙ্গে যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করছে না।

অন্যদিকে, হিজবুল্লাহ অভিযোগ করেছে, লেবাননে ইসরায়েলি হামলা বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে নস্যাৎ করার চেষ্টা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এ কারণেই হরমুজ প্রণালি, যা যুদ্ধ অবসান চুক্তির পর পুনরায় চালু করা হয়েছিল, আবার বন্ধ করা হয়েছে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র টিম হকিন্স বলেছেন, "হরমুজ প্রণালিতে এখনো স্বাভাবিকভাবে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন বাহিনী।"

সেন্টকমের তথ্য অনুযায়ী, শনিবার হরমুজ প্রণালি দিয়ে ৫৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা বৈশ্বিক বাজারে ১ কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি তেল পরিবহন করেছে।

বিবিসি ভেরিফাইয়ের পর্যবেক্ষণে দেখা গেছে, শনিবার অন্তত পাঁচটি তেলবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যদিও কয়েকটি জাহাজকে মাঝপথ থেকে ফিরে যেতে দেখা গেছে।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলবাহী ট্যাংকার চলাচলের উপযোগী হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির অন্যতম প্রধান নৌপথ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছে, যার বার্ষিক আর্থিক মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার।

সূত্র: বিবিসি