আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মা হওয়ার জল্পনায় সামান্থা

Tania Jaha21-06-2026 12:25:50 AMদেখেছেন 60 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মা হওয়ার জল্পনায় সামান্থা

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে এ নিয়ে আলোচনা তুঙ্গে।

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সামান্থা। সিনেমাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন তার স্বামী ও নির্মাতা রাজ নিদিমোরুও। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি এক অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কেক কাটতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

অনুষ্ঠানের সেই ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ দাবি করেন, সামান্থার শারীরিক গঠনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী সন্তানসম্ভবা হতে পারেন। এ জল্পনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাতেও শুরু করেছেন অনেক ভক্ত।

ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন সামান্থা। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় আলোচনায় ছিলেন তিনি। পরে জীবনের নতুন অধ্যায় শুরু করে গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে ঘরোয়া আয়োজনে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।

বিয়ের কয়েক মাসের মাথায় তাকে ঘিরে মা হওয়ার গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি সামান্থা কিংবা রাজ নিদিমোরু। ফলে বিষয়টি আপাতত ভক্তদের জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।