আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জাতীয়

থার্ড টার্মিনাল নিয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

Tania Jaha20-06-2026 05:40:51 PMদেখেছেন 61 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
থার্ড টার্মিনাল নিয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

২৪ঘণ্টা অনলাইন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনালের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির উদ্বোধনের পরিকল্পনা এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

২০ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রীও।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল প্রকল্পের অগ্রগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধন নিশ্চিত করা আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল।

তিনি বলেন, “আমরা চাই আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করতে। সম্প্রতি জাপানের বিমান অবকাঠামোবিষয়ক মন্ত্রী ঢাকা সফর করেছেন। ওই সফরে সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনার পর নির্ধারিত সময়েই উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।”

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের প্রধান অংশীদার জাপানের সুমিতোমো করপোরেশনকে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের কাছেও এ বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি, যাতে তিনি সুমিতোমো করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে উৎসাহিত করেন।”

এদিকে থার্ড টার্মিনালের পরিচালনাসংক্রান্ত প্রক্রিয়াও এগিয়ে চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রিকুয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ সময় ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব চূড়ান্ত হলে নিপ্পন কোইয়ের মাধ্যমে পরবর্তী ওআরটিএ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলেও জানান তিনি।