আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ফের চমক সেই এমপির,এবার চাইলেন রেলবন্দর

shamim20-06-2026 09:55:33 AMদেখেছেন 57 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফের চমক সেই এমপির,এবার চাইলেন রেলবন্দর

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম সঙ্গে বৈঠকে  সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়ে সম্প্রতি ব্যাপক আলোচনায় আসা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবার নিজ এলাকায় একটি পূর্ণাঙ্গ রেলবন্দর গড়ে তোলার দাবি জানিয়েছেন।

১৯ জুন বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গেলে এমপি মিজানুর রহমান তার কাছে এই দাবি উত্থাপন করেন।

এর আগে, গত ১৭ জুন সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় স্পিকারের নিকট সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটের দরজা-জানালার পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এই সংসদ সদস্য।

রেলস্টেশন পরিদর্শনকালে রেলসচিবের কাছে ড. মিজানুর রহমান রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর হিসেবে গড়ে তোলার যৌক্তিকতা তুলে ধরেন। একই সঙ্গে তিনি রহনপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু, রাজশাহী-রহনপুর রুটের ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বর্তমান ট্রেনগুলোর বগি সংখ্যা বাড়ানো, ২ নম্বর প্ল্যাটফর্ম ও ওভারব্রিজের ওপর শেড নির্মাণ এবং একটি ওয়াশফিড চালুর দাবি জানান।

এ সময় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত থেকে রেলসচিবের কাছে তাদের ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি মিজানুর রহমান বলেন, ‘রহনপুর রেলওয়ে স্টেশনের দুটি লাইন বৃদ্ধির জন্য সচিব মহোদয়কে অনুরোধ করা হয়েছে। তিনি আমাদের সব দাবি মনোযোগ দিয়ে শুনেছেন এবং পর্যায়ক্রমে তা পূরণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ঢাকার সাথে সংযোগকারী রাজশাহী পর্যন্ত শাটল ট্রেনের দাবি জানালে সচিব ইতিবাচক সাড়া দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘রহনপুর স্টেশন থেকে প্রতি মাসে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়। এখানকার লাইন দুটি বৃদ্ধি করা হলে রাজস্ব আদায় আরও অনেক বাড়বে। রহনপুরে রেলবন্দর বাস্তবায়ন করা সম্ভব হলে এটি একটি অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে।’

ফের চমক সেই এমপির,এবার চাইলেন রেলবন্দর | ২৪ঘণ্টা