আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

উত্তরা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Anisur Rahman18-06-2026 11:27:31 PMদেখেছেন 99 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
উত্তরা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

২৪ঘণ্টা অনলাইন : শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় উৎসাহিত করতে রাজধানীর উত্তরার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। 
১৮ জুন  আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে চতুর্থ থেকে দশম শ্রেণির ৬০০-এর বেশি শিক্ষার্থী বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী নিয়ে মেলায় অংশগ্রহণ করে।

মেলায় শিক্ষার্থীরা এয়ার পিউরিফিকেশন, ওয়াটার পিউরিফিকেশন, ড্রোন প্রযুক্তি, রোবোটিকসসহ আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন ও ধারণা উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মাধ্যমে তারা তাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনার পরিচয় তুলে ধরে।

বিজ্ঞান মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রকল্প অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনের কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে দর্শনার্থীদের কাছে বিস্তারিত তুলে ধরে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ও রুয়াপ শাখার অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম তালুকদার। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিমুখী শিক্ষায় আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উত্তরা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত | ২৪ঘণ্টা