আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

২৫ বছর আগে সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে

Anisur Rahman18-06-2026 10:52:53 PMদেখেছেন 50 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
২৫ বছর আগে সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে

২৪ঘণ্টা অনলাইন : ২৫ বছর আগে সিরাজগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় করা মামলায় বিচারিক আদালতে দেয়া স্বামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ আংশিক ডেথ রেফারেন্স মঞ্জুর করে এ রায় দেন।

দণ্ডিত আসামি হলেন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের শীলা জুয়েলার্সের মালিক সতীশ চন্দ্র রায়ের ছেলে, ভুক্তভোগীর স্বামী সুবীর কুমার রায়। আর খালাসপ্রাপ্তরা হলেন ডা. সুশীল কুমার রায়, সুনীল কুমার রায়, মনি রায় ও মনোরঞ্জন কুমার রায়।

আসামিরা পলাতক থাকায় আদালতে তাদের পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৯ সালে সুবীর কুমারের সঙ্গে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার গোপীনাথ বিশ্বাসের মেয়ে সুমী রাণীর বিয়ে হয়। সে সময় পাঁচ লাখ টাকার যৌতুকের মধ্যে আড়াই লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি টাকার জন্য সুবীর ও তার বাড়ির লোকজন সুমীর ওপর নির্যাতন শুরু করেন। ২০০১ সালের ১২ জানুয়ারি সন্ধ্যায় শ্বশুরবাড়িতে সুমীকে হত্যা করা হয়।

পরে সুমীর মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করে সুবীরের পরিবারের পক্ষে মনোরঞ্জন থানায় জিডি করেন। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে সুমীর মৃত্যুকে হত্যা হিসেবে উল্লেখ করা হয়। পরে সুমির বাবা জামাই সুবীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন।

এ মামলায় ২০১৯ সালের ২২ জানুয়ারি সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ সুবীরসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য বিষয়টি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। গত ১৫ জুন হাইকোর্টের এই বিশেষ বেঞ্চে শুনানি শুরু হয়।


 

২৫ বছর আগে সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে | ২৪ঘণ্টা