আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

মা-মেয়ের একদিনে জন্মদিন

Tania Jaha18-06-2026 02:49:08 PMদেখেছেন 81 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মা-মেয়ের একদিনে জন্মদিন

২৪ঘণ্টা অনলাইন: দেশের সংস্কৃতি অঙ্গনের দুই উজ্জ্বল নাম ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদার। বিশেষ এক মিলের কারণে আজকের দিনটি তাদের জন্য আরও তাৎপর্যপূর্ণ। কারণ, একই দিনে জন্মদিন উদযাপন করছেন এই গুণী মা ও মেয়ে।

১৯৪৩ সালের ১৮ জুন বরিশালে জন্মগ্রহণ করেন কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। নোয়াখালীতে পৈতৃক নিবাস হলেও তার বেড়ে ওঠা ঢাকায়। শিক্ষাবিদ কবীর চৌধুরী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর পরিবারে জন্ম নেওয়া ফেরদৌসী মজুমদার পরবর্তীতে হয়ে ওঠেন দেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।

মুনীর চৌধুরীর উৎসাহে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। টেলিভিশনে অভিষেক হয় মুনীর চৌধুরীর লেখা ‘একতলা দোতলা’ নাটকের মাধ্যমে। এরপর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘ পথচলায় তিনি অর্জন করেছেন অসংখ্য সম্মাননা, যার মধ্যে রয়েছে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার।

অন্যদিকে, ১৯৭৩ সালের একই দিনে জন্ম নেন তার একমাত্র কন্যা ত্রপা মজুমদার। বাবা রামেন্দু মজুমদার ও মা ফেরদৌসী মজুমদারের শিল্পচর্চার পরিবেশে বেড়ে ওঠা ত্রপাও নাট্যাঙ্গনে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। মঞ্চনাটকের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও তিনি অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

এক সাক্ষাৎকারে ফেরদৌসী মজুমদার জানিয়েছিলেন, প্রথমদিকে মা-মেয়ের একই দিনে জন্মদিন হওয়ার বিষয়টি তার জানা ছিল না। ত্রপার বয়স যখন ছয়-সাত বছর, তখনই বিষয়টি তার নজরে আসে। এরপর থেকেই দিনটি তাদের পরিবারের জন্য বিশেষ গুরুত্ব বহন করে আসছে।

প্রতি বছর ১৮ জুন এলে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিপ্রেমীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন দেশের নাট্যাঙ্গনের এই প্রিয় মা-মেয়ে।