আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ক্রীড়া

হ্যাটট্রিক করেও কাঁদলেন মেসি

Tania Jaha18-06-2026 12:41:24 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হ্যাটট্রিক করেও কাঁদলেন মেসি

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে দারুণ জয় উপহার দিলেও লিওনেল মেসির চোখের জল ছিল অন্য এক বেদনার গল্প। আলজেরিয়ার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। পরে জানা যায়, তার কান্নার পেছনে ছিল বাবার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। দলের তিনটি গোলই করেন ৩৮ বছর বয়সী মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারে এটি তার প্রথম হ্যাটট্রিক। ম্যাচে একাধিক রেকর্ডও নিজের করে নেন তিনি।

তবে গোল উদযাপনের মুহূর্তেই মেসির চোখে জল দেখা যায়। ম্যাচ শেষে তিনি জানান, গত কয়েক দিন তার জন্য অত্যন্ত কঠিন ছিল, যদিও বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়।

মেসি বলেন, “সত্যি বলতে, এটি খেলাধুলার বাইরের একটি বিষয়। গত কয়েক দিন খুব কঠিন ও জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।”

পরে আর্জেন্টিনার একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বাবার স্বাস্থ্যগত সমস্যার কথা তুলে ধরেন। মেসি জানান, তার বাবা হোর্হে মেসি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন এবং সম্প্রতি তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে।

আর্জেন্টিনা অধিনায়ক বলেন, “আমার বাবা ভালো নেই। গত বছর থেকে তিনি নানা শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন। এই সপ্তাহে তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভেতরে ভেতরে লড়াই করছি। আমি তো আর সবার মতোই একজন মানুষ।”

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৬৮ বছর বয়সী হোর্হে মেসি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তার হৃদরোগ ও স্নায়ুবিষয়ক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও পরিবার এখনো তার নির্দিষ্ট রোগ সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

মেসির ফুটবল জীবনে হোর্হে মেসির অবদান অনস্বীকার্য। ছোটবেলা থেকে ছেলের পাশে থাকা এই মানুষটি শুধু অভিভাবকই নন, কোচ, পরামর্শদাতা এবং পরবর্তীতে এজেন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাই বিশ্বকাপের আলো ঝলমলে রাতে হ্যাটট্রিকের আনন্দের মাঝেও বাবার অসুস্থতার চিন্তাই যেন মেসির চোখে এনে দিয়েছিল অশ্রু।