আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রভার পোস্ট ঘিরে প্রেমের গুঞ্জন তুঙ্গে

Tania Jaha13-06-2026 09:38:20 PMদেখেছেন 82 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রভার পোস্ট ঘিরে প্রেমের গুঞ্জন তুঙ্গে

২৪ঘণ্টা অনলাইন: অভিনয়ে আগের তুলনায় অনেকটাই অনিয়মিত হলেও জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন পোস্ট প্রায়ই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি তার কয়েকটি পোস্ট ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

কিছুদিন আগে নিজের হাতে ধরা ‘আই লাভ ইউ’ লেখা একটি লাল বেলুনের ছবি প্রকাশ করেছিলেন প্রভা। সেই পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। তবে এবার আরও রহস্যময় একটি পোস্ট দিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন তিনি।

শুক্রবার রাতে ফেসবুকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় বসে আছেন প্রভা। ছবিতে তার বাড়িয়ে দেওয়া হাতের সঙ্গে আরেকটি হাতও দেখা যায়। অনেকের ধারণা, সেটি একজন পুরুষের হাত। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আই লাভ ইউ টু’।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। ভক্ত ও অনুসারীদের নানা মন্তব্যে মুখর হয়ে ওঠে পোস্টটি। তবে কিছু সময় পর সেটি মুছে দেন প্রভা। যদিও এরই মধ্যে পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রভা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে পোস্টটি নিছক মজার ছলে দেওয়া, নাকি সত্যিই নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত— তা নিয়ে কৌতূহল রয়ে গেছে ভক্তদের মধ্যে।

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে টেলিভিশন নাটকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-এর সঙ্গে তার প্রথম বিয়ে এবং পরবর্তী সময়ে সেই সম্পর্কের বিচ্ছেদ ব্যাপক আলোচিত ছিল। পরে দ্বিতীয় বিয়েও টেকেনি।

দীর্ঘদিন একা থাকার পর সম্প্রতি তার পোস্টগুলো দেখে অনেকেই ধারণা করছেন, হয়তো জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। তবে সব জল্পনার অবসান ঘটাতে এখন ভক্তরা অপেক্ষা করছেন প্রভার আনুষ্ঠানিক বক্তব্যের।