আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ক্রীড়া

বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

Tania Jaha13-06-2026 11:36:30 AMদেখেছেন 82 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

২৪ঘণ্টা অনলাইন: জয় পাওয়া হয়নি, তবে ইতিহাস গড়তে কোনো ভুল করেনি কানাডা। ২০২৬ বিশ্বকাপে নিজেদের মাটিতে প্রথম ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জনের গৌরব অর্জন করেছে উত্তর আমেরিকার দেশটি।

টরন্টোর গ্যালারি ভরা ছিল হাজারো কানাডিয়ান সমর্থকের উচ্ছ্বাসে। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার নিজ দেশে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছিল কানাডা। স্বপ্ন ছিল জয় দিয়ে স্মরণীয় সূচনা করার, কিন্তু শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে।

তবে এই ড্রই কানাডার জন্য জয়ের সমান। কারণ বিশ্বকাপে এর আগে খেলা ছয় ম্যাচের সবকটিতেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা ছিল তাদের।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে কোনো গোল না করেই তিন ম্যাচে হার মানতে হয়েছিল কানাডাকে। এরপর ৩৬ বছর পর ২০২২ কাতার বিশ্বকাপে ফিরে এলেও ভাগ্য বদলায়নি।

সেবার আলফোনসো ডেভিস বিশ্বকাপে কানাডার প্রথম গোল করলেও বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও মরক্কোর বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় দলটি। ফলে ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে বিশ্বমঞ্চে কানাডার রেকর্ড ছিল ছয় ম্যাচে ছয় হার।

ম্যাচের ২১তম মিনিটে জোভো লুকিচের হেডে এগিয়ে যায় বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় আবারও পরাজয়ের শঙ্কা ঘিরে ধরে স্বাগতিকদের।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যাওয়া এক কানাডাকে দেখা যায় মাঠে। আক্রমণের ধার বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করে তারা। অবশেষে ৭৭তম মিনিটে ফরোয়ার্ড কাইল লারিন দারুণ এক কোনাকুনি শটে গোল করে সমতায় ফেরান দলকে।

শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। আর তাতেই বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট অর্জনের আনন্দে ভাসে কানাডা।

ট্রফি জেতা না হলেও, দীর্ঘদিনের হতাশা ও ব্যর্থতার অধ্যায় পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে প্রথম পয়েন্ট অর্জন কানাডার ফুটবল ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।