আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে ‘রইদ’

Tania Jaha09-06-2026 12:00:28 AMদেখেছেন 61 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে ‘রইদ’

২৪ঘণ্টা অনলাইন : ‘হাওয়া’র ব্লকবাস্টার সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ মুক্তি দিয়েছেন। ঈদে মুক্তি পাওয়া ছবিটি দেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি দিতে যাচ্ছে বায়োস্কপ ফিল্মস।

বাংলা চলচ্চিত্রের বিশ্ব পরিবেশনায় পথিকৃত পরিবেশক ‘বায়োস্কপ ফিল্মস’এর এটি ৫৫তম পরিবেশনা। এ প্রসঙ্গে বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা গত কয়েকবছর ধরে একটু একটু করে প্রবাসে এই দর্শকদের তৈরি করতে পেরেছি। আমাদের ৫৫ তম চলচ্চিত্র হিসেবে রইদ মুভিটা অস্কার কোয়ালিফাইং রাউন্ডে আমরা দেবার জন্য সকল ক্রাইটেরিয়া পূর্ণ করার চেষ্টা করছি। আর নির্মাতা মেজবাউর রহমান সুমন সম্পর্কে কী আর বলবো। সে তো মাস্টার মেকার। অসাধারণ কাব্যিক তার নির্মাণ। তার মুভি দেখার অপেক্ষায় অনেকেই এরই ভেতরে বিভিন্ন শহর থেকে খোঁজ নিচ্ছেন।’

যুক্তরাষ্ট্র ও কানাডায় রইদের মুক্তি প্রসঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমি তো কাউকে ছবি দেখতে আসতে বলতে পারিনা। তবে যারা দেখেন, নিজেদের অনুভুতি জানান তাদের প্রতি কৃতজ্ঞতা। রইদ খুবই সাধারণ একটি সিনেমা। এটি প্রেমের ছবি। বাকিটা আপনারা দেখেই এর মূল্যায়ন করবেন।’

রইদের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। ইউএস-কানাডা রিলিজ প্রসঙ্গে তুষি বলেন, ‘এই ছবিটা করার জন্য দীর্ঘসময় ধরে আমি কিছু করিনি। সেটা স্ক্রীনেই মানুষ দেখতে পেয়েছে। আশা করি আমেরিকা-কানাডার দর্শকেরাও মুগ্ধ হবেন।’জুন মাসের শেষ সপ্তাহ থেকে এই ছবিটি মুক্তি দেয়া হচ্ছে আমেরিকা ও কানাডায়। বায়োস্কোপ ফিল্মস এর পরিবেশনায় ছবিটি প্রযোজনা করেছেন বঙ্গ বিডি ও ফেসকার্ড। ছবিটির ডিজিটাল কনসালটেন্ট হিসেবে রয়েছে কোলাহল কমিউনিকেশন।