ক্রীড়া
১৯ রানের আক্ষেপে রেকর্ড হাতছাড়া শান্তর
Tania Jaha09-06-2026 11:16:18 PMদেখেছেন 59 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন: অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ৬৭ রানের ইনিংস খেলেও বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার ওয়ানডে রানের রেকর্ড গড়া হলো না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন ছিল ৮৬ রান, কিন্তু তিনি আউট হন ৬৭ রানে।
এই ইনিংসের পর ৬৪ ম্যাচে শান্তর মোট রান দাঁড়িয়েছে ১,৯৮১। ফলে সৌম্য সরকারের ৬৪ ইনিংসে ২ হাজার রান করার জাতীয় রেকর্ডে ভাগ বসানোর সুযোগ হারান তিনি।
তবে মাইলফলক থেকে মাত্র ১৯ রান দূরে রয়েছেন শান্ত। পরের ম্যাচে এই রান করতে পারলেই ৬৫ ইনিংসে ২ হাজার ওয়ানডে রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি এবং বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম ব্যাটারদের তালিকায় জায়গা করে নেবেন।
