আলোচিত❯
এলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বী
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নার্সদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের আহ্বান কঙ্গনার

Tania Jaha09-06-2026 09:18:45 PMদেখেছেন 59 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নার্সদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের আহ্বান কঙ্গনার

২৪ঘণ্টা অনলাইন: এক নার্সের চরিত্রে ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। চরিত্রের ভেতরে ঢুকতে গিয়ে নার্সিং পেশার নানা অসংগতি, চ্যালেঞ্জ এবং মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। কঙ্গনা জানান, নার্সদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও মানুষের মনোভাবের আমূল পরিবর্তন আসা এখন সময়ের দাবি।

সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে কঙ্গনা কাছ থেকে দেখেছেন একজন নার্সের দৈনন্দিন জীবনের লড়াই। বিশেষ করে চিকিৎসকদের তুলনায় নার্সদের পোশাকের স্বাধীনতার অভাব তাকে বেশ পীড়িত করেছে। অভিনেত্রীর মতে, চিকিৎসকেরা কাজের ক্ষেত্রে পোশাকে অনেক বেশি স্বাধীনতা পেলেও নার্সদের বেঁধে দেওয়া একটি নির্দিষ্ট ইউনিফর্ম পরেই দায়িত্ব পালন করতে হয়, যা মোটেও আরামদায়ক নয়।

ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘আমাদের দেশে এখনও ব্রিটিশ আমলের সেই ‘ড্রেস কোড’ চালু রয়েছে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সব ঋতুতেই নার্সদের সেই একই ধরনের বিদেশি ধাঁচের ইউনিফর্ম পরে থাকতে হয়। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত হলেও, শুটিংয়ে আমরা অত্যন্ত সততা ও মর্যাদার সঙ্গে কাজটি ফুটিয়ে তুলেছি।’

নার্সদের এই ইউনিফর্মের সঙ্গে পিন, ক্যাপ বা বেল্ট ব্যবহারের বিষয়টিকে মার্কিন নৌবাহিনীর কাঠামোর সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা। তার আক্ষেপ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নার্সদের পরিস্থিতি যেমন ছিল, আজও যেন অনেকটা তেমনই রয়ে গেছে। যুগের সাথে তাল মিলিয়ে নার্সদের পছন্দ ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই পোশাকে ‘ভারতীয় ছোঁয়া’ আনা উচিত বলে মনে করেন তিনি।

তবে কেবল পোশাকই নয়, নার্সিং পেশাকে ঘিরে সমাজের সস্তা ও নোংরা মানসিকতা নিয়েও তীব্র প্রতিবাদ জানান এই অভিনেত্রী। কঙ্গনার দাবি, এই পবিত্র পেশাকে প্রায়ই অত্যন্ত কুরুচিপূর্ণভাবে ‘যৌনতার’ সঙ্গে যুক্ত করে নানা মন্তব্য করা হয়। তিনি বলেন, ‘মানুষের এই ধরনের নিচু মানসিকতায় পরিবর্তন আসা উচিত। আমার মনে হয়, নার্সিং পেশাটিকে সমাজ সবচেয়ে বেশি যৌনতার দৃষ্টিতে দেখে থাকে, যা অত্যন্ত দুঃখজনক।’

চিকিৎসা খাতে পর্দার আড়ালে থাকা এই মানুষগুলোর অবদান মনে করিয়ে দিয়ে কঙ্গনা আরও বলেন, ‘হাসপাতালের কথা উঠলেই আমরা শুধু চিকিৎসকদের কথাই ভাবি। কিন্তু তাদের বাইরেও যে লক্ষ লক্ষ কর্মী প্রতিদিন পুরো চিকিৎসা ব্যবস্থাকে সচল রাখছেন, তাদের কথা আমাদের ভাবা উচিত। এই মানুষগুলোর কাজকে সহজ ও সম্মানজনক করতে আমাদের মানসিকতা বদলাতেই হবে।’