আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিশ্বকাপ ফুটবল

৩০০ কেজি মাছ নিয়ে আলোচনায় নরওয়ে

arif shohel09-06-2026 12:45:50 PMদেখেছেন 113 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৩০০ কেজি মাছ নিয়ে আলোচনায় নরওয়ে

২৪ঘন্টা অনলাইন: দীর্ঘ ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরছে নরওয়ে। টুর্নামেন্ট শুরুর আগেই ভিন্ন এক কারণে আলোচনায় এসেছে আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ডদের দল। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস ও পুষ্টি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে নিজেদের সঙ্গে প্রায় ৩০০ কেজি তাজা মাছ এবং ১১৬ কেজি নরওয়েজিয়ান ব্রাউন চিজ নিয়ে গেছে তারা।

নরওয়ে ফুটবল ফেডারেশনের এই উদ্যোগের মূল লক্ষ্য খেলোয়াড়দের পরিচিত ও উচ্চমানের খাবার সরবরাহ করা, যাতে বড় আসরে তাদের ফিটনেস ও পারফরম্যান্সে কোনো প্রভাব না পড়ে। স্থানীয় খাবারের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজ দেশের খাদ্যসামগ্রী ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

খেলোয়াড়দের জন্য বিশেষ খাদ্যতালিকা প্রস্তুত করতে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছেন নরওয়ের দুই খ্যাতনামা শেফ অ্যারন এসপেল্যান্ড ও এইরিক তুফতে। তারা দীর্ঘদিনের প্রধান শেফের সঙ্গে মিলে বিশ্বকাপজুড়ে দলের পুষ্টি ব্যবস্থাপনা দেখভাল করবেন।

শেফ অ্যারন এসপেল্যান্ড বলেন, নরওয়ের সেরা মানের উপকরণ ব্যবহার করাই তাদের লক্ষ্য। তিনি জানান, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে খেলোয়াড়দের জন্য দেশের পরিচিত ও নির্ভরযোগ্য খাবার নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তার ভাষায়, “আমরা যদি নিশ্চিতভাবে জানতে পারি খাবারের উপাদান কোথা থেকে এসেছে, তাহলে সেটি খেলোয়াড়দের জন্য বাড়তি আত্মবিশ্বাস তৈরি করে। বিশ্বকাপে দেশের সেরা খাবার পরিবেশন করতে পারাটা আমাদের জন্য গর্বের বিষয়।”

বিশ্বকাপের মাঠে নরওয়ের পারফরম্যান্স কেমন হবে, তা সময়ই বলে দেবে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ৩০০ কেজি মাছ নিয়ে তাদের এই ব্যতিক্রমী প্রস্তুতি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।