আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জাতীয়

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ এবং...

Tania Jaha02-06-2026 01:23:59 AMদেখেছেন 63 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ এবং...

২৪ঘণ্টা অনলাইন : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়র সামনে বিএনপির নেতা–কর্মীদের বিক্ষোভ ও  সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। ১ জুন পাহাড়ের রাজনীতিতে এখন আলোচনায় সরকারের মাত্র সাড়ে তিন মাসের মাথায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। দীপেন দেওয়ান কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা জানার চেষ্টা করছেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নেতা-কর্মী এবং পাহাড়ের সচেতন মহল। পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে তার অনুসারীরা রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের দাবি, চাপ প্রয়োগের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দীপেন দেওয়ান। যদিও পদত্যাগপত্রে শারীরিক জটিলতা ও অসুস্থতার কথা উল্লেখ করেছেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান। যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে আসা দীপেন দেওয়ান এবার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

বিএনপি সরকার গঠন করলে দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী করা হয়। তার বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি ভূমি প্রতিমন্ত্রীও।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীপেন দেওয়ানের পদত্যাগের বিষয়টি আগে থেকে আঁচ করতে পারেননি। তাদের ধারণা মন্ত্রণালয় পরিচালনা, রাঙামাটির রাজনীতির নিয়ন্ত্রণ এবং পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদে প্রশাসক নিয়োগপ্রক্রিয়ার জেরে দীপেন দেওয়ান পদত্যাগ করতে পারেন। তবে এ ব্যাপারে দীপেন দেওয়ানের বক্তব্য পাওয়া যায়নি।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পাহাড়ের তিন জেলাকেন্দ্রিক। এখানে তিনটি সংসদীয় আসন রয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান আসনের তিনটিতেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে। বান্দরবান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাচিংপ্রু জেরী এবং খাগড়াছড়ির সংসদ সদস্য হচ্ছেন ওয়াদুদ ভূঁইয়া।

পার্বত্য চট্টগ্রামের বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অন্তত ছয় নেতা জানিয়েছেন, অতীতে পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসনগুলোর সংসদ সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকলেও এবার পরিস্থিতি ছিল ভিন্ন। তিন সংসদ সদস্য একই দলের হওয়ায় তাঁদের মধ্যে আন্তরিক সম্পর্ক বিদ্যমান। নানা কারণে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। কিছু ক্ষেত্রে পারস্পরিক আস্থার সংকটও আছে। তারা জানান, দীপেন দেওয়ান মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নয়নে কাজ শুরু করেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান গত ১১ মে খাগড়াছড়ি জেলা সফরে যান। ওই দিন দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তবে ওই সভায় উপস্থিত ছিলেন না স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

স্থানীয় সূত্র জানায়, এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির রাজনীতিতে বিভক্তি ছিল। যদি নির্বাচনের সময় তা চাপা থাকে। বর্তমানে তা আবার প্রকাশ্য হতে শুরু করে। এক পক্ষে আছেন দীপেন দেওয়ানের অনুসারীরা। অন্য পক্ষে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের অনুসারীরা।

দলীয় বিরোধের বিষয়টি ঠিক নয় বলে দাবি করেন দীপন তালুকদার। বলেন, ‘মন্ত্রীর (দীপেন দেওয়ান) পদত্যাগের বিষয়ে আমার কিছু জানা নেই। কী কারণে পদত্যাগ করেছেন, সেটি আমার জানা নেই। এটি একান্ত তার (দীপেন দেওয়ান) ব্যক্তিগত বিষয়। আগে থেকে কোনো ইঙ্গিতও পাননি।’

পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে ক, খ, গ ও ঘ খণ্ডে ৭২টি ধারা রয়েছে। এর বেশির ভাগই জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ গঠনসংক্রান্ত। চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯ ধারায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় গঠনের কথা বলা আছে। ওই ধারায় লেখা আছে, ‘উপজাতীয়দের মধ্য হইতে একজন মন্ত্রী নিয়োগ করিয়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হইবে।’ পার্বত্য চট্টগ্রামের তিন সংসদ সদস্যের মধ্যে দুজন পাহাড়ি জনগোষ্ঠীর এবং অন্যজন বাঙালি। দীপেন দেওয়ান ছাড়া অন্য সংসদ সদস্য হলেন বান্দরবানের সাচিংপ্রু জেরি।

এদিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১ জুন সন্ধ্যায় এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হবে। দীপেন দেওয়ান সকালে হাতে লেখা একটি আবেদনপত্রে পদত্যাগ করেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সাড়ে তিন মাসের মাথায় দায়িত্ব ছাড়লেন দীপেন দেওয়ান।